ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস ঘোষণার মধ্যদিয়ে সামাজিক ব্যধিমুক্তির আন্দোলন আরো জোরদার হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের চেষ্টায় দেওয়ানগঞ্জে ইউপি সদস্য গ্রেপ্তার

বাক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ইউপি সদস্য মুসলিম উদ্দিন। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ থেকে
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বাক ও শ্রবণ প্রতিবন্ধী এক তরুণীকে (২৫) ধর্ষণের চেষ্টার অভিযোগে উপজেলার পাররামরামপুর ইউপির ৯ নম্বর ওয়ার্ড সদস্য মুসলিম উদ্দীনকে গ্রেপ্তার করেছে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ। ১৩ জুলাই বিকেলে দেওয়ানগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযোগ সূত্রে জানা গেছে, ১০ জুলাই মধ্যরাতে দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের দক্ষিণ ভাতখাওয়া গ্রামের এক দরিদ্র পরিবারের বাক ও শ্রবণ প্রতিবন্ধী তরুণীকে ঘুমন্ত অবস্থায় ধর্ষণের চেষ্টা করেন স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মুসলিম উদ্দিন (৪৫)। এ সময় ওই তরুণীর চেঁচামেচিতে লোকজন সেখানে গেলে ইউপি সদস্য মুসলিম উদ্দিন পালিয়ে যান। এ ঘটনায় ওই তরুণীর মা বাদী হয়ে তার মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ইউপি সদস্য মুসলিম উদ্দিনকে আসামি করে ১২ জুলাই দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ১৩ জুলাই বিকেলে দেওয়ানগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সহিজল হক ও এসআই ফয়সাল আহাম্মেদ দেওয়ানগঞ্জ বাজারে অভিযান চালিয়ে ইউপি সদস্য মুসলিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম জানান, প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলার আসামি ইউপি সদস্য মুসলিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। ১৪ জুলাই সকালে তাকে জামালপুর আদালতে হাজির করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের চেষ্টায় দেওয়ানগঞ্জে ইউপি সদস্য গ্রেপ্তার

আপডেট সময় ০৮:৩৯:১৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০