ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী শেরপুরের চরাঞ্চলে ব্রিজ ও পাকা রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন বাবার ঋণের টাকা পরিশোধে ছেলের বাধা মেয়র পদে নির্বাচন করত আগ্রহী বিএনপিনেতা ফিরোজ মিয়ার জনসংযোগ মাদারগঞ্জে জাল নিবন্ধন সনদে ফুয়েল কার্ড নিতে আসা দুই যুবককে জরিমানা জামালপুরে ঐতিহ্যবাহী লাঠিবারি খেলা অনুষ্ঠিত শোলাকুড়িতে বারতীর্থ স্নান ও মেলা অনুষ্ঠিত বকশীগঞ্জে চেয়ারম্যান বাবুকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

মঙ্গা আর অভাবকে জাদুঘরে পাঠানো হয়েছে : মির্জা আজম

ধান, চাল, গম সংগ্রহের উদ্বোধনের পর মোনাজাতে অংশ নেন সংসদ সদস্য মির্জা আজম। ছবি : বাংলারচিঠিডটকম

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

বাংলাদেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য মির্জা আজম বলেন, মঙ্গা আর অভাবকে জাদুঘরে পাঠানো হয়েছে। দেশে এখন আর কোন অভাব নেই। সব জমিতে ফসলে ফসলে ভরে গেছে।

তিনি ২২ মে সকালে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ধান, চাল, গম সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এসব কথা বলেন।

মির্জা আজম বলেন, কৃষকরা ধান উৎপন্ন করে সরকারি গুদামে বিক্রি করে মুখে হাসি ফুটিয়ে বাড়ি ফিরছেন। এর অবদান প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

তিনি আরও বলেন, এক ইঞ্চি জমি পতিত রাখা যাবেনা। সব জমিতে ফসল ফলিয়ে দেশকে আরও স্বয়ংসম্পূর্ণ করতে হবে। তিনি বলেন, এবার ধানের বাম্পার ফলন হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহনান বেলাল, মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম, খাদ্য কর্মকর্তা মাহবুবুল আলম তরফদার, কৃষি কর্মকর্তা মাহফুজুল ইসলাম, বিআরডিবি চেয়ারম্যান অরুণ কুমার সাহা, বালিজুড়ী খাদ্য গুদামের কর্মকর্তা রফিকুল ইসলাম, মিল মালিক সমিতির সভাপতি আব্দুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক মো. সেলিম।

এবার এক হাজার ৯৬৭ টন ধান, এক হাজার ২৬৩ টন চাল ও ৬০ টন গম সংগহ করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মঙ্গা আর অভাবকে জাদুঘরে পাঠানো হয়েছে : মির্জা আজম

আপডেট সময় ১১:৩৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০