ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বকশীগঞ্জে সাবেক সংসদ সদস্য মিল্লাতের অর্থায়নে কর্মহীনদের খাদ্য সহায়তা বিতরণ

সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতের অর্থায়নে কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত হওয়া কর্মহীনদের মাঝে ২৭ এপ্রিল বেলা ১১টায় খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

জামালপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতের নিজস্ব অর্থায়নে পৌর এলাকা ও বিভিন্ন ইউনিয়নের ৭৬০টি পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়। প্রত্যেক পরিবারকে ৫ কেজি করে চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তেল ও আধা কেজি করে লবণ দেওয়া হয়।

বকশীগঞ্জ পৌর শহরের বড় মসজিদ সংলগ্ন এলাকায় কর্মহীন অসহায়দের মাঝে এসব খাদ্য সহায়তা বিতরণ করেন বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

এ সময় উপজেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি মানিক সওদাগর, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম, উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল হালিম মন্ডল, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জোবাইদুল ইসলাম শামীম উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে সাবেক সংসদ সদস্য মিল্লাতের অর্থায়নে কর্মহীনদের খাদ্য সহায়তা বিতরণ

আপডেট সময় ০৬:০৭:২০ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০