ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে জামালপুরে মিডিয়া ওরিয়েন্টেশন প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল শিশুদের স্কুলমুখী করতে মিড ডে মিল চালু করতে চাই : প্রতিমন্ত্রী মিল্লাত নকলায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী প্রীতি ফুটবল ম্যাচে স্বপ্ননীড় একাদশ চ্যাম্পিয়ন জামালপুরে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে মৃত বৃদ্ধার বাড়িসহ ১০টি বাড়ির সবাই কোয়ারেন্টিনে

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় শ্বাসকষ্ট রোগে মৃত বৃদ্ধার নমুনা সংগ্রহ শেষে আইইডিসিআরের নির্দেশনা অনুযায়ী ২৪ মার্চ রাত সাড়ে ৯টার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়ছে। ওই বৃদ্ধার পরিবারসহ প্রতিবেশীদের দশটি বাড়ির সব লোকজনকে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকারও নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুরের সিভিল সার্জন ডা. গৌতম রায়।

ওই বৃদ্ধার পরিবার ও স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ঢাকাফেরত ওই বৃদ্ধা ২৪ মার্চ সকাল ৭টার দিকে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের উত্তর কুশলনগর গ্রামে নিজ বাড়িতে মারা যান। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। ঢাকায় উত্তরার আজমপুর এলাকায় রেললাইনের পূর্বপাশে তার রিকশাচালক ছেলের ভাড়াবাসায় থাকতেন তিনি। পরিবারের স্বজনরা গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ২১ মার্চ রাতে ঢাকা থেকে বকশীগঞ্জে গ্রামে বাড়িতে নিয়ে আসেন।

২৪ মার্চ সকালে তার মৃত্যুর বিষয়টি জানাজানি হলে করোনাভাইরাস সংক্রমণে তিনি মারা গেছেন কিনা, এ নিয়ে স্থানীয় লোকজনদের মধ্যে নানা শঙ্কা ও ভয়ভীতি ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সকালে বকশীগঞ্জের ইউএনও জামশেদ খোন্দকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী ও বকশীগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম ওই গ্রামে যান। তারা এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে মরদেহ দাফন স্থগিত করেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে বিষয়টি ঢাকায় আইইডিসিআরে যোগাযোগ করা হলে করোনাভাইরাস সংক্রমণ নিশ্চিত হওয়ার জন্য নমুনা সংগ্রহ শেষে মরদেহ দাফনের নির্দেশনা দেন আইইডিসিআর কর্তৃপক্ষ।

পরে সন্ধ্যায় জামালপুরের সিভিল সার্জন ডা. গৌতম রায়, ডেপুটি সিভিল সার্জন ডা. কে এম শফিকুজ্জামান, ইউএনও জামশেদ খোন্দকার ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী স্থানীয় হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের নিয়ে নমুনা সংগ্রহের জন্য ওই বাড়িতে যান। রাত সোয়া ৭টার দিকে পিপিই পরে বৃদ্ধার মরদেহ থেকে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেন বকশীগঞ্জ উপজেলা হাসপাতালের মেডিক্যাল টেকনোলোজিস্ট (ল্যাব) মো. সাইফুল ইসলাম। নমুনা সংগ্রহের পর একজন করোনাভাইরাস আক্রান্ত রোগীর মরদেহ দাফনের নিয়ম অনুসরণ করেই রাত সাড়ে ৯টার দিকে ওই বৃদ্ধার মরদেহ দাফন করা হয়।

২৪ মার্চ রাত ১০টার দিকে জামালপুরের সিভিল সার্জন ডা. গৌতম রায় এ প্রতিবেদককে জানান, ওই বৃদ্ধা করোনাভাইরাস আক্রান্ত ছিলেন কিনা এ নিয়ে জনমনে সন্দেহ রয়েছে। তার পরিবারের স্বজনদের তথ্যমতে ওই বৃদ্ধার দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগ ছিল। তার বয়স আনুমানিক ৭৫ বছর। তাই তার মরদেহ থেকে কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে। এখন রাতেই সেই নমুনা বিশেষ ব্যবস্থায় ঢাকায় আইইডিসিআরে পাঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। নমুনা পরীক্ষার প্রতিবেদন না আসা পর্যন্ত মৃতের পরিবারের বাড়িসহ প্রতিবেশীদের দশটি বাড়ির সব লোকজনকে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে মৃত বৃদ্ধার বাড়িসহ ১০টি বাড়ির সবাই কোয়ারেন্টিনে

আপডেট সময় ০৪:০০:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২০