ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বকশীগঞ্জে দ্রব্যমূল্য বাড়ালেই ব্যবস্থা

বাজার পরিদর্শন করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অন্যান্যরা। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় করোনাভাইরাস নিয়ে আতঙ্ক বেড়েই চলেছে। করোনাভাইরাস প্রতিরোধে প্রতিদিন রাত ৮টার মধ্যে দোকান পাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ঝুঁকি এড়াতে বকশীগঞ্জের লাউচাপড়া বিনোদন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে।

উপজেলা প্রশাসন থেকে সকল প্রকার সমাবেশ, ওয়াজ মাহফিল, জনবহুল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রয়োজন ছাড়া মানুষকে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে মানুষকে। এদিকে করোনাভাইরাসের নাম করে মানুষের নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে ব্যবসায়ীদের।

২০ মার্চ বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ. স. ম. জামশেদ খোন্দকার বাজারমূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য পৌর শহরের কাঁচা বাজার, চাউল হাটি ও পেঁয়াজ মার্কেটে সরেজমিনে পরিদর্শন করেছেন। তিনি এ সময় ব্যবসায়ীদের পণ্যের মূল্য তালিকা টানানোর নির্দেশ দেন ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যবসায়ীদের প্রতি হুঁশিয়ারি করে বলেন, যদি করোনাভাইরাসের নাম করে কোনো ব্যবসায়ী দ্রব্যের মূল্য বৃদ্ধি করেন তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাজার পরিদর্শনকালে এ সময় বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক প্রতাপ নন্দী, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে দ্রব্যমূল্য বাড়ালেই ব্যবস্থা

আপডেট সময় ০৯:৪২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২০