ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বঙ্গবন্ধু বাংলাদেশের উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন : শিক্ষামন্ত্রী

বাংলারচিঠিডটকম ডেস্ক : শিক্ষামন্ত্রী চিকিৎসক দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর সাড়ে তিন বছরের রাষ্ট্র পরিচালনাকালীন সময়ে বাংলাদেশের সার্বিক উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।

মন্ত্রী বলেন, তিনি শূন্য থেকে দেশ গড়ার কাজে হাত দিয়ে অল্প সময়ের মধ্যেই অবকাঠামো, প্রশাসনিক কাঠামো ও আইনী কাঠামো তৈরি করেছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হল সংসদের উদ্যোগে ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় হল প্রাঙ্গণে ‘বাংলাদেশের অপর নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত তিন দিনব্যাপী ‘সাহিত্য ও সাংস্কৃতিক উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

রোকেয়া হলের প্রাধ্যক্ষ ও হল সংসদের সভাপতি অধ্যাপক ড. জিনাত হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডাকসু’র সাবেক ভিপি অধ্যাপক মাহফুজা খানম এবং এফবিসিসিআইয়ের সহ-সভাপতি দিলীপ কুমার আগরওয়ালা।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

বঙ্গবন্ধু বাংলাদেশের উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন : শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৭:২৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২০