ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ : স্পিকার চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হামলায় নিহত ওমরাহযাত্রীর পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী ক্রীড়া এখন একটি পেশা হিসেবে স্বীকৃতি লাভ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান দেওয়ানগঞ্জে প্রশাসনের কড়া নজরদারির মধ্য দিয়ে শেষ হল দুর্গোৎসব সরিষাবাড়ীতে নানা আনুষ্ঠানিকতায় প্রতিমা বিসর্জনে শেষ হল দুর্গোৎসব ইসলামপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা লাউ গাছের সাথে এ কেমন শত্রুতা, সম্বলটুকু হারিয়ে দিশেহারা কৃষক জয়ান উদ্দিন ট্রাম্পের সঙ্গে বিরোধ প্রশমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ফলপ্রসূ’ আলোচনা জেলেনস্কির কিউবায় জ্বালানি সরবরাহে খনিজ কোম্পানি শেরিটকে যুক্তরাষ্ট্রের অনুমতি

সানন্দবাড়ী বাজারে লবণ বিক্রির হিড়িক

বোরহান উদ্দিন, সানন্দবাড়ী (দেওয়ানগঞ্জ) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

লবণের দাম বৃদ্ধির গুজবে সানন্দবাড়ী বাজারে লবণ বিক্রির হিড়িক পড়ায় নিমিষে লবণ বিক্রি শেষ হয়েছে। দাম বাড়ার আশংকায় ক্রেতারা লবণ কেনার জন্য দোকানে হুমড়ি খেয়ে পড়ে।

১৯ নভেম্বর জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী বাজারে লবনের দাম বাড়ার গুজব ছড়িয়ে পড়ে। লবণের দোকানে ক্রেতাদের ভীড় থাকায় ব্যবসায়ীরা দফায় দফায় দাম বাড়িয়ে দেয়। ৫০-৬০ টাকা থেকে ১০০-১৫০ টাকা পর্যন্ত লবণ বিক্রি হচ্ছে। মানুষের মধ্যে আতংক বিরাজ করছে। না জানি লবনের দাম কত বাড়ে।তাই যিনি এক কেজি কিনতেন, দাম বাড়ার আশংকায় তিনি ১০/২০ কেজি কিনে কৃত্রিম সংকট সৃষ্টি করছেন।

খবর জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সানন্দবাড়ী হাট ইজারাদার রেজাউল করিম লাভলু, বণিক সমিতির সভাপতি গাজীউর রহমান এবং লবণ ব্যবসায়ী হাফিজুর, মালেক মেম্বার, জাহাঙ্গীর, বাবুল ও আব্দুল গণি জরুরী আলোচনা করেন। জনগণের কল্যাণে লবণ ব্যবসায়ীরা একমত পোষণ করেন। যাতে কেউ সানন্দবাড়ী বাজারে লবণের সংকট সৃষ্টি করতে না পারে তার জন্য সবাই সতর্ক থাকবেন।

সানন্দবাড়ী হাট ইজারাদার রেজাউল করিম লাভলু বলেন, কেউ এ ধরনের গুজব ছড়ায়ে জনগণের মধ্যে আতঙ্ক ছড়ালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রচার মাইকে ঘোষণা করা হচ্ছে দেশে লবণের কোন সংকট নেই।

বণিক সমিতির সভাপতি গাজীউর রহমান সাংবাদিকদের জানান, সানন্দবাড়ী বাজারে লবণের কোন সংকট নেই। কাল কয়েকগাড়ী লবণ সানন্দবাড়ী আসবে। আশা করি জনগণের মধ্যে আতঙ্ক থাকবে না।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ : স্পিকার

সানন্দবাড়ী বাজারে লবণ বিক্রির হিড়িক

আপডেট সময় ০৯:৪১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯