ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে জামালপুরে মিডিয়া ওরিয়েন্টেশন প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল শিশুদের স্কুলমুখী করতে মিড ডে মিল চালু করতে চাই : প্রতিমন্ত্রী মিল্লাত নকলায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী প্রীতি ফুটবল ম্যাচে স্বপ্ননীড় একাদশ চ্যাম্পিয়ন জামালপুরে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে সবজি বিক্রেতাকে শ্বাসরোধে হত্যা

প্রতীকী ছবি

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পরকীয়ার জের ধরে নুরুল ইসলাম নশু (৪২) নামে এক সবজি বিক্রেতাকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ২৬ সেপ্টেম্বর রাতে উপজেলার ভাটারা ইউনিয়নের ভাটারা দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম নশু ভাটারা গ্রামের মৃত জয়েন উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, নুরুল ইসলাম ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে ভাটারা বাজার জামে মসজিদে এশার নামায আদায় করেন। পরে অনেক রাত হলেও বাজার থেকে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হয়। পরের দিন ২৭ সেপ্টেম্বর ভোরে ভাটারা স্কুল এন্ড কলেজ মাঠের দক্ষিণ পাশে স্থানীয়রা তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের স্ত্রী জরিনা রেগম বলেন, গত ঈদুল আযহার এক সপ্তাহ আগে আমার স্বামী বাড়ির পাশে সন্ধ্যায় জমি দেখতে যায়। এসময় জমির পাশে আমার চাচাতো দেবরের বউয়ের সাথে কথা বলতে গেলে ওই এলাকার হারুন অর রশিদ হরেন, ইসমাইল, নুরুসহ কয়েকজনে আমার স্বামীকে আটকিয়ে সাদা স্ট্যাম্পে সাক্ষর করিয়ে ৫০ হাজার টাকা দাবি করে। ওই সময় ২০ হাজার টাকা পরিশোধ করলেও বাকি টাকার জন্য বিভিন্ন সময় চাপ প্রয়োগ করতে থাকে। বাকি টাকা না দেওয়ার কারণেই তাকে হত্যা করে স্কুল মাঠে ফেলে রেখে যায়।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) জোয়াহের হোসেন খান বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং তার লাশ উদ্ধার করে প্রথমে থানায় ও পরে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। নিহতের দুই পায়ে, চোখে, মুখে ও গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে সবজি বিক্রেতাকে শ্বাসরোধে হত্যা

আপডেট সময় ০৬:৪৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৯