ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে জামালপুরে মিডিয়া ওরিয়েন্টেশন প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল শিশুদের স্কুলমুখী করতে মিড ডে মিল চালু করতে চাই : প্রতিমন্ত্রী মিল্লাত নকলায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী প্রীতি ফুটবল ম্যাচে স্বপ্ননীড় একাদশ চ্যাম্পিয়ন জামালপুরে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

জামালপুরে বৃক্ষমেলা সমাপ্ত

বৃক্ষমেলায় নার্সারি মালিকদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

‘শিক্ষায় বন পরিবেশ, আধুনিক বাংলাদেশ’ এই প্রতিপাদ্য সামনে রেখে জামালপুরে পাঁচদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ১৬ সেপ্টেম্বর সমাপ্ত হয়েছে। জামালপুর সদর অফিসার্স ক্লাব প্রাঙ্গণে বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ কবির উদ্দীন।

অতিরিক্ত জেলা প্রশাসাক (সার্বিক) রাজিব কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আমিনুল ইসলাম, সহকারী বন সংরক্ষক ড. প্রান্তোষ চন্দ্র রায়, উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, জেলা নার্সারী মালিক সমিতির সভাপতি সৈয়দ শফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক জাকিয়া সুলতানা।

বৃক্ষমেলার শেষ দিনে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

আলোচনা সভা শেষে নার্সারি মালিকদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়।

বৃক্ষমেলায় সরকারি ও ব্যক্তি মালিকানায় মোট ২৬টি স্টল স্থান পেয়েছিলো। মেলায় মোট আড়াই লাখ টাকার চারা বিক্রি হয়েছে বলে আয়োজক সংস্থা জানায়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

জামালপুরে বৃক্ষমেলা সমাপ্ত

আপডেট সময় ০৮:৫৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯