ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

ব্রাজিলকে হারিয়ে পেরুর প্রতিশোধ

বাংলারচিঠিডটকম ডেস্ক : কোপা আমেরিকার ফাইনালে ৩-১ গোলে পেরুকে হারিয়ে নবমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। মাত্র কিছুদিন আগের কথা সেটি। এর পর এই প্রথম মুখোমুখি দুই দেশ। এবার আমেরিকার লস এঞ্জেলেসে শেষ মুহূর্তের গোলে ব্রাজিলকে পরাজিত করে কোপার ফাইনালে হারের ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিতে পেরেছে পেরুভিয়ান ফুটবলাররা।

লস অ্যাঞ্জেলসে বাংলাদেশ সময় ১১ সেপ্টেম্বর সকাল ৯টায় শুরু ম্যাচে গোলশূন্য প্রথমার্ধের পর ৮৫ মিনিটে পেরুর জয়সূচক গোলটি করেন লুইস আবরাম।

আগের ম্যাচ থেকে শুরুর একাদশে চারটি পরিবর্তন এনেছিলেন ব্রাজিল কোচ তিতে। নেইমার, দানি আলভেজ, থিয়াগো সিলভা ও আর্থারের জায়গায় এসেছিলেন ডেভিড নেরেস, এডার মিলিতাও, অ্যালান ও ফগনার।

প্রথমার্ধে দুই দলই গোলের একাধিক সুযোগ পেয়েছিল। ২৩ মিনিটে পেরুর এডিসন ফ্লোরেসের ভলি চলে যায় পোস্টের সামান্য বাইরে দিয়ে। তার আরেকটি শট ফিরিয়ে দেন ব্রাজিল গোলরক্ষক এডারসন। ব্রাজিলের অ্যালান তার প্রথম আন্তর্জাতিক গোল প্রায় পেয়েই যাচ্ছিলেন। তবে তাকে ফিরিয়ে দেন পেরুর গোলরক্ষক পেদ্রো।

দ্বিতীয়ার্ধে নেইমারকে বদলি হিসেবে নামিয়েছিলেন তিতে। পিএসজির তারকা ফরোয়ার্ডও গোল এনে দিতে পারেননি দলকে। গোলশূন্য ড্রয়ের দিকেই এগোচ্ছিল ম্যাচ। তবে নির্ধারিত সময়ের ৫ মিনিট বাকি থাকতে ফ্রি-কিক থেকে আসা বল হেডে ব্রাজিলের জালে পাঠান আবরাম। পেরুর হয়ে ১৭ ম্যাচে এটাই তার প্রথম গোল। আর সেই গোলই দলকে এনে দিল দারুণ এক জয়।সূত্র:এবিনিউজ২৪

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

ব্রাজিলকে হারিয়ে পেরুর প্রতিশোধ

আপডেট সময় ০৩:৫৫:২৩ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৯