ঢাকা ১২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয় : স্বাস্থ্যমন্ত্রী শসা চাষে বদলাচ্ছে মাদারগঞ্জের কৃষকের ভাগ্য সোনার মানুষ সেবা সম্মাননা পেলেন জনশক্তির সহকারী পরিচালক ইকরামুন নাহার অবৈধভাবে বালু উত্তোলন : বকশীগঞ্জে ড্রেজার, ডিজেল ইঞ্জিন জব্দ ডিবির অভিযানে ডলার প্রতারক চক্রের সদস্য আটক বকশীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫০ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ মাদারগঞ্জে জীবন্ত পাখি খাদক সাদুল্লাহ গ্রেপ্তার ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

মাদারগঞ্জে বিএনপি নেতা বহিষ্কার

মাদারগঞ্জ : বহিষ্কৃত বিএনপিনেতা সোহেল রানা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির নেতা সোহেল রানাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

৮ জুন, সোমবার রাতে মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আইনজীবী মনজুর কাদের বাবুল খান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সোহেল রানা উপজেলার গুনারীতলা ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোহেল রানাকে একাধিকবার সতর্ক করা হলেও তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এ কারণে তাকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি মনজুর কাদের বাবুল খান এ প্রতিবেদককে বলেন, সংগঠনের শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের বিরুদ্ধে দল কঠোর অবস্থানে রয়েছে। কোনো নেতা-কর্মী দলের নীতিবিরোধী কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, ৭ জুন, রবিবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাস গুনারীতলা ইউনিয়নের জোড়খালী এনপুর বাজার এলাকায় পৌঁছলে পূর্বের বিরোধের জেরে কাউন্টার মাস্টার শফিকুল ইসলাম ও রহমতুল্লাহ বাসচালক মমিনুলকে মারধর করেন। পরে ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ সময় উপজেলা ছাত্রদলকর্মী বিজয় আহমেদ বাসটি ছেড়ে দেওয়ার অনুরোধ করলে গুনারীতলা ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক সোহেল রানার সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে বিজয়কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনার পর প্রায় সাড়ে ২৫ ঘণ্টা ঢাকাগামীসহ দূরপাল্লার বাস চলাচল বন্ধ ছিল।

৮ জুন, সোমবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী, মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায়, উপজেলা বিএনপির সভাপতি মনজুর কাদের বাবুল খান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুল মান্নান, জ্যেষ্ঠ যুগ্মসম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকু, উপজেলা শ্রমিকদলের সভাপতি আনোয়ার জাহিদ মাখন, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম খাদেমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং পরিবহন শ্রমিকদের প্রতিনিধিদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে বাস শ্রমিকেরা তাদের কর্মসূচি প্রত্যাহার করে নেন।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

মাদারগঞ্জে বিএনপি নেতা বহিষ্কার

আপডেট সময় ১১:২১:২৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬