ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

শেরপুরে বালু দস্যুদের হামলায় বন কর্মকর্তাসহ আহত ২

শেরপুর : বালুদস্যুদের হামলায় আহত গজনী বিটের বিট কর্মকর্তা সালেহীন নেওয়াজ খান। ছবি : বাংলারচিঠিডটকম

অবৈধভাবে বালু উত্তোলনে বাধা ও বালুসহ ট্রলি জব্দের জের ধরে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নকশী এলাকায় বালুদস্যুদের হামলায় গজনী বিট কর্মকর্তাসহ দু’জন আহত হয়েছেন। ৩ জুন, বুধবার রাতে হামলার এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- রাংটিয়া রেঞ্জের গজনী বিট কর্মকর্তা সালেহীন নওয়াজ খান (২৮) এবং একই বিটের বনরক্ষী জিয়াউল হক (৩০)।

বনবিভাগের রাংটিয়া রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এসবি তানভীর আহমেদ ইমন জানান, ৩ জুন, বুধবার ভোরে রাংটিয়া রেঞ্জের গজনী বন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবহনের সময় এক ট্রলি বালুসহ ট্রলি চালককে আটক করে ঝিনাইগাতী থানায় সোপর্দ করে বনবিভাগ। পরবর্তীতে এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়।

এদিকে এর জের ধরে ৩ জুন দিবাগত রাত সাড়ে ৯টার সময় বালুদস্যুরা গজনী বিটের বিট কর্মকর্তা সালেহীন নেওয়াজ খান এবং ফরেস্ট গার্ড জিয়াউল হক নিয়মিত টহলে বের হলে বনের নকশী এলাকায় ফরহাদ, রোমান ও জামান মোল্লাসহ ২০-২৫ জন বালুদস্যু দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে। এ সময় তাদের ডাক-চিৎকারে আশপাশের এলাকাবাসী সেখানে গিয়ে তাদেরকে উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয়।

এদিকে ঘটনার খবর পেয়ে বালিজুরি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়াসহ অন্যান্য বিট-এর বন কর্মকর্তারা ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের দেখতে যান। পরবর্তীতে আহতদের উন্নত চিকিৎসার জন্য রাতেই শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে বন কর্মকর্তাদের উপর বালু দস্যুদের হামলার খবর পেয়ে রাত ১২টার দিকে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন জেলা সদর হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ খবর নেন। তিনি আইনগত ব্যবস্থা নেয়ার জন্য উপস্থিত বন কর্মকর্তাদের আশ্বাস দেন।

বালিজুরি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া এ প্রতিবেদককে বলেন, বিট কর্মকর্তা সালেহীন নেওয়াজের মাথায় গুরুতর আঘাত রয়েছে। আহতদের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে নেয়া হয়েছে। একই সাথে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মিজানুর রহমান ভূঞাঁ এ প্রতিবেদককে জানান, ঝিনাইগাতীতে বন বিভাগের দুইজন আহত হয়েছেন বিষয়টি জেনেছি। তারা বর্তমানে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন এ প্রতিবেদককে বলেন, এ ঘটনায় মামলার কার্যক্রম চলমান রয়েছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

শেরপুর : বালুদস্যুদের হামলায় গুরুতর আহত

জনপ্রিয় সংবাদ

বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার

শেরপুরে বালু দস্যুদের হামলায় বন কর্মকর্তাসহ আহত ২

আপডেট সময় ১০:৩০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬