ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নকলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

মামলা, অপপ্রচার ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন

মেলান্দহ : মামলা, অপপ্রচার ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের খাসিমারা গ্রামের কয়েকটি নিরীহ পরিবারের উপর হয়রানি, মিথ্যা মামলা, মিথ্যা অভিযোগ এবং অনলাইনে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

৮ জুন, সোমবার দুপুরে খাসিমারা ও নলছিয়া গ্রামের স্থানীয় এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করে ।

ঘন্টাব্যাপী মানববন্ধনে ভুক্তভোগী আব্দুল হালিম সরকার বলেন, শেরপুরে কর্মরত ম্যাজিস্ট্রেট নূর-ই-জাহিদ পিংকনের সহযোগিতায় স্থানীয় কিছু ব্যক্তি দীর্ঘদিন ধরে নিরীহ পরিবারগুলোর উপর হয়রানিমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছেন। এ সময় তারা স্থানীয় ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক পরিচয়ধারী মিজানুর রহমান (মাজেদ), তাজোল ইসলাম, সোলাইমান ও ডাক্তার সাঈদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, জমি দখল, মিথ্যা মামলা ও জন স্থানীয় আব্দুল হালিম সরকারকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অভিযোগ তোলেন।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে এলাকায় বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। তারা এসব কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে আব্দুল হালিম সরকার, হাবিবুর রহমান, আতাউর রহমান, মুখলেছুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ভুক্তভোগী পরিবার ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এ ব্যাপারে অভিযুক্ত মিজানুর রহমান মাজেদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও মোবাইল বন্ধ পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

মামলা, অপপ্রচার ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় ১০:৩৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬