ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু ইউপি নির্বাচন : বকশীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে জলাশয় খাসপুকুরে ৩০৭ কেজি পোনা অবমুক্ত জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান

নকলা পৌরসভার ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার প্রথম পরামর্শ সভা অনুষ্ঠিত

নকলা : পরামর্শ সভায় বক্তব্য রাখেন পৌর প্রশাসক ইউএনও মো. জাহাঙ্গীর আলম। ছবি : বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা পৌরসভাকে একটি পরিকল্পিত, আধুনিক ও টেকসই নগরীতে পরিণত করার লক্ষ্যে এক বিশেষ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ জুন, মঙ্গলবার উপজেলা পরিষদ হল রুমে নকলা পৌরসভার বাস্তবায়নে এই সভা অনুষ্ঠিত হয়।

নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রোগ্রাম (IUGIP)-এর আওতায় মহাপরিকল্পনা (Master Plan) প্রণয়নের অংশ হিসাবে নকলা পৌরসভায় এই প্রথম পরামর্শ সভার আয়োজন করা হয়। সভার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. জাহাঙ্গীর আলম।

সভায় পৌর এলাকার সার্বিক উন্নয়ন পরিকল্পনা, বর্তমান অবকাঠামোর অবস্থা, নাগরিক সেবা ব্যবস্থার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ টেকসই নগর ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা করা হয়।

পরামর্শ সভায় স্থানীয় বিভিন্ন পেশাজীবী ও সচেতন নাগরিকেরা নকলা পৌরসভার স্থানীয় সমস্যা, উন্নয়ন চাহিদা ও ভবিষ্যৎ সম্ভাবনার কথা তুলে ধরেন। একটি পরিকল্পিত ও সমন্বিত নগর উন্নয়নের উপর গুরুত্বারোপ করে তারা পৌর এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা, যানজট নিরসন, পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের মূল্যবান মতামত ও পরামর্শ প্রদান করেন।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. জাহাঙ্গীর আলম বলেন, এই মহাপরিকল্পনা প্রণয়নের মাধ্যমে নকলা পৌর এলাকার সামগ্রিক উন্নয়ন কার্যক্রমকে দীর্ঘমেয়াদী, সুশৃঙ্খল ও একটি টেকসই ভিত্তির ওপর দাঁড় করানো সম্ভব হবে। এর ফলে একদিকে যেমন নাগরিক সুযোগ-সুবিধা বহুগুণ বৃদ্ধি পাবে, অন্যদিকে পৌরসভার প্রশাসনিক কার্যক্রমেও ব্যাপক গতিশীলতা আসবে।

পরামর্শ সভায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ অংশ নেন।

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

নকলা পৌরসভার ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার প্রথম পরামর্শ সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১০:২৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬