জামালপুরে অংশীজনদের সাথে প্রকল্পের উপকারভোগীদের উল্লেখযোগ্য পরিবর্তনসমূহ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ জুন, সোমবার সকালে শহরের দেউরপাড় চন্দ্রা উন্নয়ন সংঘ ডিটিআরসি মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সফল নারী উদ্যোক্তদের জীবন ও সংসারের ইতিবাচক পরিবর্তনের সফল গাঁথা তুলে ধরা হয়। এছাড়া প্রকল্পের অর্জিত সাফল্য মাল্টিমিয়ার মাধ্যমে উপস্থাপন করার পর মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেসমিন প্রকল্পের ব্যবস্থাপক অসীম চ্যাটার্জি। এতে জামালপুর ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন নাহার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বাগত সাহা, মেলান্দহ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুন নাহার, ইসলামপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনেআরা খাতুন, দেওয়ানগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরে ফাতেমা, জামালপুর উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিমসহ উপজেলা কৃষি কর্মকর্তা, বিপণন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং জামালপুর জেলার জেসমিন প্রকল্পের সিএফ ও প্রকল্প কর্মীরাসহ সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের ৭০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন।

ইসলামপুর মসজিদের ইমাম নজরুল ইসলাম বলেন, তার সংসারে অভাব অনটন লেগেই থাকত। ওয়ার্ল্ড ভিশন জেসমিনের প্রশিক্ষণ নিয়ে তার সংসারের অভাব অনটন দূর হয় । তিনি বলেন, ম্যানকেয়ার ধারণা পাওয়ার পর আমি আমার স্ত্রীর সাথে সাংসারিক কাজে পূর্ণ সহযোগিতা করে থাকি। অনুষ্ঠানে নারী উদ্যোক্তা সফলতার কথা বলতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন।
উল্লেখ্য, জেসমিন প্রকল্প ২০২৩ সাল থেকে জামালপুর জেলার চারটি উপজেলা (সদর, মেলান্দহ, ইসলামপুর এবং দেওয়ানগঞ্জ) কাজ করছে। এটি মূলত অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রামের (ANCP) মাধ্যমে বাস্তবায়িত এনএসভিসি প্রকল্পের (২০১৮-২০২৩) বর্ধিত অংশ। এই প্রকল্পটি জেন্ডার সমতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আলোচনা সভায় জেন্ডার ভায়োলেন্স রোধ, দুর্যোগ মোকাবেলায় সমন্বিত উদ্যোগ গ্রহণ, পুষ্টি নিরসনে মাল্টিসেক্টরাল কার্যক্রম পরিচালনা, প্রতিবন্ধী জনগোষ্ঠীকে উন্নয়নের মূলস্রোতধারায় সম্পৃক্তকরণ, উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তি ও বাজারে প্রবেশাধীকারসহ বিভিন্ন সময়োপযোগী বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সভায় উপস্থিত সরকারি দপ্তরের প্রতিনিধিগণ উপকারভোগীদের জীবনমান উন্নয়নে সব ধরেণের সহায়তার আশ্বাস দেন।
ওয়ার্ল্ড ভিশনের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে উন্নয়ন সংঘ জেলার দেওয়ানগঞ্জ, ইসলামপুর ও মেলান্দহ উপজেলায় এবং ওয়ার্ল্ড ভিশন জামালপুর সদর উপজেলায় প্রকল্পটি বাস্তবায়ন করছে।
অনুষ্ঠান উপস্থাপনা করেন জেসমিন প্রকল্পের জেন্ডার বিশেষজ্ঞ শফিকুর রহমান এবং জেন্ডার, জলবায়ু বিষয়ক কর্মকর্তা সাদেকা বেগম।
নিজস্ব প্রতিবেদক : বাংলারচিঠিডটকম 


















