ঢাকা ০১:৪০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার টাকা ফেরতের দাবিতে মাদারগঞ্জ উপজেলা পরিষদ ঘেরাও, অনির্দিষ্টকালের কর্মসূচি ঘোষণা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭টি ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ জামালপুরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান জিলানী, লিয়ন সেক্রেটারি শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম

ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান আতিকুর রহমান রুমনের

ঢাকা : প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ছবি : পিএমও

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, দেশের গণমাধ্যম এখন সম্পূর্ণ স্বাধীন। এর প্রমাণ টেলিভিশনের স্ক্রিন ও পত্রিকার পাতাগুলো। তবে কিছু অনলাইন মিডিয়ায় মনের মাধুরী মিশিয়ে ফটোকার্ড বানানো হচ্ছে, রিলসের নামে খণ্ডিত বক্তব্য ও ভিডিও প্রচার হচ্ছে। এতে কখনো কখনো ভুল বার্তা যায়। সমাজে বিশৃঙ্খলার সুযোগ তৈরি হয়।

ভিউ প্রতিযোগিতার নামে এমন অপসাংবাদিকতা বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি।

ঈদকে ঘিরে প্রধানমন্ত্রীর নেওয়া গণমুখী উদ্যোগ সম্পর্কে অবহিত করতে ১ জুন, সোমবার তার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান আতিকুর রহমান রুমন।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, দেশে সুশাসন নিশ্চিত করতে সরকার আন্তরিক। মানুষ যাতে শান্তিতে বাস করতে পারে, সে ব্যাপারে সরকার আন্তরিক। দেশকে এগিয়ে নিতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।

তিনি বলেন, ‘আপনারা লক্ষ্য করেছেন, সারা দেশের মানুষ যখন ঈদের আনন্দে ছুটি কাটাচ্ছিলেন, তখনো কাজ করে যাচ্ছিলেন আমাদের প্রধানমন্ত্রী। তিনি কিন্তু ছুটি কাটাননি। তাঁর টিমের সঙ্গে যারা আছেন তারাও, অর্থাৎ আমরাও কিন্তু ঈদের ছুটির দিনগুলোতে, এমনকি ঈদের দিনেও কাজ করেছি।’

আতিকুর রহমান রুমন বলেন, ‘প্রধানমন্ত্রী ঈদের পরের দিন নিজেই গাড়ি চালিয়ে ঢাকায় কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা ঘুরে দেখেছেন। কোথায় পরিষ্কার হয়েছে, কোথায় হয়নি, কোথাও গাফিলতি হয়েছে কি না? এসব ঘুরে ঘুরে দেখেছেন। যেখানে অব্যবস্থাপনা পেয়েছেন, তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন এবং গাফিলতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছেন।’

তিনি বলেন, ‘আমরা মানুষের সেবায় এভাবে রাতদিন কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী প্রতিদিনই প্রায় ১২-১৩ ঘণ্টা করে, এমনকি মাঝে মাঝে ১৬ ঘণ্টাও কাজ করে যাচ্ছেন।’

রুমন বলেন, দীর্ঘদিন পর প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ঈদুল আজহা উদযাপন করেছেন। তবে এবারের ঈদের আনন্দের মধ্যেও আমাদের মনে ছিল এক ধরনের শূন্যতা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কেন্দ্র করে ঈদের নানা স্মৃতি আমাদের মনে পড়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এস এ এম মাহফুজুর রহমান, উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ), প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক ও শাহারিয়ার পামির।

জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত

ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান আতিকুর রহমান রুমনের

আপডেট সময় ১১:০৯:৫১ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬