ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

দেওয়ানগঞ্জে মৎস বিভাগের সাংবাদিক সম্মেলন

সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা মৎস কর্মকর্তা মাহমুদুর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উপলক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুলাই সকালে উপজেলা মৎস অধিদপ্তরের আয়োজনে সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনের এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুর রহমান লিখিত বক্তব্যে জানান, বাংলাদেশ এখন মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। ২০১৬-২০১৭ অর্থবছরে মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৪০ লাখ ৫০ হাজার মেট্রিক টন। মাছ উৎপাদন হয়েছে ৪১ লাখ ৩৪ হাজার মেট্রিক টন। ১৯৮৩-৮৪ অর্থ বছরে মাছের মোট উৎপাদন ছিল ৭ লাখ ৫৪ হাজার মেট্রিক টন। ৩৩ বছরের ব্যবধানে ২০১৬-২০১৭ অর্থ বছরে এই উৎপাদন বৃদ্ধি পেয়ে হয়েছে ৪১ লাখ ৩৪ হাজার মেট্রিক টন। অল্প সময়ের ব্যবধানে মোট মৎস্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে প্রায় সাড়ে ৫ গুণ। সরকারের বাস্তবমুখী কার্যক্রমের ফলে বাংলাদেশ এখন মাছ ও মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।

তিনি আরো জানান, সারাবিশ্বে প্রাকৃতিক উৎস থেকে মোট ৯০ লাখ টন মাছ উৎপাদন হয়। যেখানে বাংলাদেশে উৎপাদন হয় ১০ লাখ টন। দেশি প্রজাতির মাছের উন্নত জাত উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশে মাছ উৎপাদন বেড়েই চলছে। ইলিশের প্রজন্ম মৌসুমে নদীতে জাটকা নিধন বন্ধে ও মা ইলিশ রক্ষার মাধ্যমে ইলিশের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের মানুষের মাছ খাওয়ার পরিমাণও বেড়েছে। আগে জনপ্রতি প্রতিদিন গড়ে ৬০ গ্রাম মাছ খেত এখন তা বেড়ে দাড়িয়েছে ৬২.৫৮ গ্রাম।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিস সহকারী আরজুদু জামান, সাংবাদিক রেজাউল করিম এলান, খাদেমুল ইসলাম, মদন মোহন ঘোষ, বিল্লাল হোসেন মন্ডল প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দেওয়ানগঞ্জে মৎস বিভাগের সাংবাদিক সম্মেলন

আপডেট সময় ১০:৫৪:১৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০১৯