ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে জামালপুরে মিডিয়া ওরিয়েন্টেশন প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল শিশুদের স্কুলমুখী করতে মিড ডে মিল চালু করতে চাই : প্রতিমন্ত্রী মিল্লাত নকলায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী প্রীতি ফুটবল ম্যাচে স্বপ্ননীড় একাদশ চ্যাম্পিয়ন জামালপুরে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

দুরবীনের শিক্ষা সামগ্রী বিতরণ

শিক্ষার্থীর হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ ও দূরবীনের সদস্যগণ। ছবি : বাংলারচিঠি ডটকম

শিক্ষার্থীর হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

‘সুস্থ মানবসম্পদ, সুশিক্ষা চাই- সময় এসেছে বদলানোর, চলো বদলে যাই’, এই স্লোগান তুলে দূরবীন সমাজ উন্নয়ন সংগঠন প্রতি বছরের মতো এবারো ১৩টি স্কুলের ১৫০ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে। ২৩ ফেব্রুয়ারি জামালপুরের নান্দিনা বাদেচাঁন্দি কে আই দাখিল মাদরাসা প্রাঙ্গণে শিক্ষা সামগ্রী বিতরণ ও শিক্ষার্থীদের কাউন্সেলিং অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল ১০টায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তারপর জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। শরিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম আলম শুভেচ্ছা বক্তব্য দিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন।

কাউন্সেলিং পর্বে শিক্ষার্থীদের উদ্দেশে স্বাস্থ্য সচেতনতা ও শিক্ষা বিষয়সহ অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন নান্দিনা শেখ আনোয়ার হোসাইন কলেজের অধ্যক্ষ দোলায়ার হোসেন, মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ড. মো. আহসান হাবীব আদনান এবং ওয়াইপিএসডি’র কান্ট্রি কো-আর্ডিনেটর ও ইডুকাস২৪ ডটকমের সাম্পাদক মো. সাইদুল ইসলাম।

প্যানেল আলোচনা পর্বে বক্তব্য রাখেন শরিফপুর ইউপি সদস্য মো. গোলাম সোবাহানী লিটন, শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি মো. মশিউর রহমান, সুশীল মাখন ফাউন্ডেশনের প্রতিনিধি মো. আতিকুল কবির মনিসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে মানব শিকল, হিউম্যান ফর সোসাইটি, শিকড়, স্বপ্নসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দূরবীনের হয়ে ধন্যবাদ ও প্রশ্নোত্তর পর্বে সংগঠনটির বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য রাখেন দূরবীন সমাজ উন্নয়ন সংগঠনের সভাপতি মো. মিনহাজুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনটির সাধারন সম্পাদক মো. নাজমুল হুদা।

পরের পর্বে ১৩টি বিদ্যালয় ও বিভিন্ন গ্রামের ১৫০ জন শিক্ষার্থীর হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ ও দূরবীনের সদস্যগণ ।

অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন আরাফাত হোসাইন, জুয়েল রানা, সানোয়ার সামি, নাঈমুর রহমান, নাজমুল হোসাইন, রিজন, রাসেলসহ দূরবীনের সকল সদস্যবৃন্দ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

দুরবীনের শিক্ষা সামগ্রী বিতরণ

আপডেট সময় ০৮:৪১:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৯