ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস ঘোষণার মধ্যদিয়ে সামাজিক ব্যধিমুক্তির আন্দোলন আরো জোরদার হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার

জামালপুরে যন্ত্রসঙ্গীত শিল্পীদের আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা

শোভাযাত্রা শুরুর আগে বক্তব্য রাখেন জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজীব কুমার সরকার। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুরে ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশ মিউজিশিয়ানস ফাউন্ডেশন-বিএমএফ এর প্রথম জেলা সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বিএমএফ জামালপুর জেলা শাখা শোভাযাত্রা, আলোচনা সভা ও গুণী যন্ত্রসংগীত শিল্পীকে সংবর্ধনার আয়োজন করে।

১৩ ফেব্রুয়ারি সকালে জামালপুর জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজীব কুমার সরকার। শোভাযাত্রায় জেলার সকল যন্ত্রসঙ্গীত শিল্পী ও বিভিন্ন সাংস্কৃতিককর্মীরা অংশ নেন।

পরে শহরের বেলটিয়ায় স্থানীয় একটি পার্কে সম্মিলনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিএমএফ জামালপুর জেলা শাখার সভাপতি জীবন সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএমএফ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দেবু চৌধুরী, জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের জ্যেষ্ঠ সহ-সভাপতি ইকরামুল হক নবীন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহাম্মেদ, বিএমএফ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জাকিউল ইসলাম খান টিপু প্রমুখ।

সম্মিলনে বিএমএফ জামালপুর জেলা শাখার পক্ষ থেকে জেলার ৬ জন গুণী যন্ত্রসংগীত শিল্পীকে সংবর্ধনা দেওয়া হয়। তারা হলেন বেহালায় সহিদুর রহমান বাদল, গিটারে ফজলুল করিম, তবলায় প্রদীপ কুমার দত্ত, কালিপদ হালদার, চিকিৎসক নিতাই চন্দ্র দে ও আইনজীবী অরূপ কাহালী।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জামালপুরে যন্ত্রসঙ্গীত শিল্পীদের আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা

আপডেট সময় ০৯:৩২:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৯