ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল শেরপুরে কালোবাজারে সার বিক্রির মামলায় ১৫ সার ডিলার জেল হাজতে বকশীগঞ্জে এবার জনতার হাতে ২৫ বস্তা সারবাহী অটোরিকশা আটক ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার বকশীগঞ্জে মামলা দায়েরের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

মাদকের মামলা নিষ্পত্তিতে সময় বেধে দিয়েছে হাইকোর্ট

বাংলারচিঠি ডটকম ডেস্ক : বিচারিক আদালতে অভিযোগ আমলে নেয়া মাদকের মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মাদক সংক্রান্ত এক মামলার আসামির জামিন শুনানিতে ৫ ফেব্রুয়ারি বিচারপতি এম, ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ।

তিনি সাংবাদিকদের বলেন, ২০১৫ সালের ১ ডিসেম্বর মাদারীপুরে রাজৈরের জনৈক মিজানুর রহমান বাড়ৈকে ৬০০ ইয়াবাসহ আটক করে পুলিশ। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। সেই দিন থেকে তিনি কারাগারে আছেন। ওই মামলায় এখন পর্যন্ত কোনো সাক্ষ্যগ্রহণ হয়নি। পরে তিনি হাইকোর্টে জামিন আবেদন করেন। এ আবেদনে শুনানিকালে বিচারিক আদালতে অভিযোগ আমলে নেয়া মাদকের মামলা ছয় মাসের মধ্যে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

তিনি বলেন, ছয় মাসের মধ্যে মামলা নিষ্পত্তির ক্ষেত্রে জেলা প্রশাসক, পুলিশ সুপার (এসপি), ওসি ও তদন্ত কর্মকর্তাকে সহযোগিতা করতে বলা হয়েছে। এ ক্ষেত্রে ব্যর্থ হলে তাদের জবাবদিহীতার আওতায় আনতে বলা হয়েছে। আদালতের এ আদেশ সংশ্লিষ্ট আদালত, জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের প্রতি জারি করতে রেজিস্ট্রার জেনারেল ও আইন মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, যে মাদক মামলাকে কেন্দ্র করে আদালত এ আদেশ দিয়েছে। ওই মামলার আসামি মিজানুরকেও জামিন দিয়েছে হাইকোর্ট।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন

মাদকের মামলা নিষ্পত্তিতে সময় বেধে দিয়েছে হাইকোর্ট

আপডেট সময় ০৮:৫২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারী ২০১৯