ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে সংবাদ সম্মেলন মাদারগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত নান্দিনায় দশ ছাত্রের পড়ালেখার দায়িত্ব নিলেন শিল্পপতি রাজিব সরকার শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ দেওয়ানগঞ্জে সংলাপ কেন্দ্রের উদ্যোগে বাল্যবিয়েবিরোধী নাটিকা মঞ্চস্থ দেওয়ানগঞ্জে ভুল ড্রপে চোখের ক্ষতি, অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে মাদারগঞ্জে মেশিনের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী

পানিতে ডুবে শিশু আনাসের মৃত্যু

মাদারগঞ্জ : ডোবার পানিতে ডুবে মারা যায় শিশু মোহাম্মদ আনাস। ছবি বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সাঁতার শিখতে গিয়ে ডোবার পানিতে ডুবে মোহাম্মদ আনাস (১০) নামে এক মাদরাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৬ মে, মঙ্গলবার দুপুরে মাদারগঞ্জ মডেল থানা এলাকায় এ ঘটনা ঘটে।

শিশু আনাস ওই এলাকার হাফিজুর রহমানের ছেলে। সে জোনাইল চাইলেনিপাড়া হাজী ওমেদ আলী হুরুন্নেছা হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থী।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, ২৬ মে দুপুরে বাড়ির পাশের একটি ডোবায় সাঁতার শিখতে নামে আনাস। একপর্যায়ে সে পানিতে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ডোবায় আনাসকে ভাসতে দেখে স্থানীয় এক শিশু।

পরে আনাসের বাবা-মাকে খবর দেওয়া হলে তারা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার নুসরাত জাহান ঐশী এ প্রতিবেদককে বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গেছে। হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় এ প্রতিবেদককে বলেন, ডোবায় জমে থাকা বৃষ্টির পানিতে সাঁতার শিখতে গিয়ে আনাস নিখোঁজ হয়। পরে তার মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোন অভিযোগ নেই। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স

পানিতে ডুবে শিশু আনাসের মৃত্যু

আপডেট সময় ১০:৪৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬