ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দেবে : উপদেষ্টা মাহ্দী আমিন গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী ধূমকেতু রাষ্ট্রদ্রোহ মামলা : একটি ঐতিহাসিক বয়ান দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলছে : সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল মাদারগঞ্জে ১০৭৫ মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী

ঢাকা : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি : সংগৃহীত

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি বলেছেন, নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে বিচারিক কার্যক্রম অব্যাহত রাখতে সুপ্রিম কোর্টের পরামর্শে আদালত খোলা রাখা হবে। ঈদের ছুটির পর আগামী ১ জুন, সোমবার থেকে শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু হচ্ছে।

তিনি বলেন, ‘শিশু রামিসা হত্যার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে আসামির জবানবন্দি গ্রহণ করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে চার্জশিট দেওয়া হয়েছে। আমরা বিচার প্রক্রিয়ায় অনেক দূর এগিয়ে গেছি।’

২৫ মে, সোমবার চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গা এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কবির স্মৃতিবিজড়িত আটচালা ঘর সংলগ্ন মিশনারি মাঠে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মুন্সি আবু সাইফ।

আলোচনা সভার আগে অতিথিরা আটচালা ঘর সংলগ্ন কবি নজরুলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে আইনমন্ত্রী কবির স্মৃতিবিজড়িত আটচালা ঘর পরিদর্শন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার রুহুল কবীর খান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাজাহান আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শারমিন আক্তার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ এবং দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তনু প্রমুখ। সূত্র : পিআইডি

জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত

আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী

আপডেট সময় ১১:২৭:১৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬