ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

অসহায় মানুষেরা পেল বিএনপির ঈদসামগ্রী উপহার

জামালপুর : অসহায় ব্যক্তিদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেন সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে অসহায় ও দুঃস্থ ১৫০ জন পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৬ মে, মঙ্গলবার বিকালে কম্পপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ১৪ নম্বর সাংঠনিক ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের আয়োজনে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। তিনি বলেন, প্রতি বছরের মত এবারও আমরা আপনাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণের আয়োজন করেছি। আমরা সব সময় আপনাদের পাশে ছিলাম। এখনও আছি। ভবিষ্যতেও থাকব। তিনি নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আইনজীবী রিশাদ রেজওয়ান বাবুর ব্যবস্থাপনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর শহর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহীদ, জেলা মহিলা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক শিউলী বেগম, আক্তারুজ্জামান, কুব্বাত আলী, মোখলেছুর রহমান মুকুল, সাদ্দাম হোসেন রিপন, আব্দুল বাছেত প্রমুখ।

ঈদ সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, দুধ, নুডুলস ও সাবান।

মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

অসহায় মানুষেরা পেল বিএনপির ঈদসামগ্রী উপহার

আপডেট সময় ১০:৫৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬