ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন জামালপুরে স্ক্রিপ্ট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন জামালপুরে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে মহাসড়ক অবরোধ শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির ১০ বছর করে আটকাদেশ ইসলামপুরে স্বাক্ষর জাল করে এতিম খানার অর্থ আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসির ফল বিপর্যয়, ৪৩৯ জনে পাস ১১১ জামালপুরে সাক্ষরতা কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা সরিষাবাড়ীতে বিধবা নারীকে বিয়ে করায় ঘরছাড়া নবদম্পতি ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা কমিটিতে শামসুদ্দিন সভাপতি ও মোহাম্মদ আলী সম্পাদক নির্বাচিত

মেলান্দহে এক গরু ব্যবসায়ী হত্যা

প্রতীকী ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলায় নবা মন্ডল (৩৭) নামের একজন গরু ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। ১৭ জানুয়ারি সকালে উপজেলার দুরমুঠ ইউনিয়নের আমবাড়িয়া গ্রামে ধান ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নবা মন্ডল আমবাড়িয়া গ্রামের হাফেজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুরমুঠ ইউনিয়নের আমবাড়িয়া গ্রামের প্রতিবেশী মো. আজগর আলীর ছেলে মো. মোফাজ্জল হোসেন ১৬ জানুয়ারি দিবাগত রাত ১০টার দিকে গরু ব্যবসায়ী নবা মন্ডলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ হন এবং মোফাজ্জল হোসেনও গা ঢাকা দেন। নবা মন্ডল রাতে বাড়িতে ফিরে না আসায় পরিবারের স্বজনরা ১৭ জানুয়ারি ভোর থেকেই তাকে খোঁজাখুঁজি করছিলেন। স্থানীয়রা ভোর সাড়ে ৬টার দিকে বাড়ির কাছেই ধান ক্ষেতে নবা মন্ডলের মরদেহ দেখতে পান। তাঁর গলায় ও দুই পা নাইলনের দড়ি দিয়ে বাঁধা ছিল এবং মুখে ধারালো অস্ত্রের আঘাতের রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে।

খবর পেয়ে ১৭ জানুয়ারি সকাল ১০টার দিকে মেলান্দহ থানার পুলিশ ঘটনাস্থল থেকে নিহত নবা মন্ডলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। আগের রাতে নবা মন্ডলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া প্রতিবেশী মোফাজ্জল হোসেনের স্ত্রী মোর্শেদা বেগমকে জিজ্ঞাবাদের জন্য আটক করেছে পুলিশ।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী সাখাওয়াত হোসেন বাংলারচিঠি ডটকমকে বলেন, পূর্ব শত্রুতার জেরে এ হত্যার ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। এ ঘটনার সাথে একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন

মেলান্দহে এক গরু ব্যবসায়ী হত্যা

আপডেট সময় ০৭:৫৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী ২০১৯