ঢাকা ০৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

৪ ডিসেম্বর নির্বাচন কমিশনে ২৩৪ জনের আপিল

বাংলারচিঠি ডটকম ডেস্ক
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) ৪ ডিসেম্বর দ্বিতীয় দিনে ২৩৪ জন আপিল করেছেন।

২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাইয়ে ৭৮৬ জনের মনোনয়নপত্র বাতিল এবং ২ হাজার ২৭৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৩ ডিসেম্বর বিভিন্ন রাজনৈতি দল ও স্বতন্ত্র ৮৪ জন প্রার্থী আপিল দায়ের করে। ৪ ডিসেম্বর আপিল দায়ের করেন ২৩৪ জন প্রার্থী। দুই দিনে ইসিতে মোট ৩১৮টি আপিল আবেদন দায়ের করা হয়েছে।

৪ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে পাঁচটা পর্যন্ত আপিল গ্রহণ করা হয়। ২৩৪টি আপিলের মধ্যে রংপুর বিভাগের ২৭টি, রাজশাহীর ২২টি, ঢাকার ৬৮টি, বরিশালের ১২টি, সিলেটের ১৫টি, ময়মনসিংহের ১৬টি, খুলনার ১৮টি ও চট্টগ্রাম বিভাগের ৫৬টি আপিল জমা পড়েছে।

এ ছাড়াও বগুড়া ৪ আসনের বিএনপি প্রার্থী হাফিজুর রহমান দলটির আরেক প্রার্থী আক্তারুজ্জামানের মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে আপিল করেছেন।

আপিলকারীদের মধ্যে জাতীয় পার্টির সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার, বিএনপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জাপার প্রেসিডিয়াম সদস্য চিত্রনায়ক সোহেল রানা, মেজর (অব.) মনজুর কাদের রয়েছেন।

আগামীকাল ৫ ডিসেম্বর পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল আবেদন জমা দেওয়া যাবে। ৬ থেকে ৮ ডিসেম্বর শুনানি করে আবেদনগুলো নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন।

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

৪ ডিসেম্বর নির্বাচন কমিশনে ২৩৪ জনের আপিল

আপডেট সময় ১১:১৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ডিসেম্বর ২০১৮