ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার টাকা ফেরতের দাবিতে মাদারগঞ্জ উপজেলা পরিষদ ঘেরাও, অনির্দিষ্টকালের কর্মসূচি ঘোষণা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭টি ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ জামালপুরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান জিলানী, লিয়ন সেক্রেটারি শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম

সরিষাবাড়ীতে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

‘নারীর কথা শুনবে বিশ্ব: কমলা রঙে নতুন দৃশ্য’ এই আওয়াজ তুলে ২৮ নভেম্বর জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় উদযাপিত হয় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ। এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম।

স্বাবলম্বী উন্নয়ন সমিতি কর্তৃক বাস্তবায়িত আস্থা প্রকল্পের সহযোগিতায় সরিষাবাড়ী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এই অনুষ্ঠান আয়োজন করে। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শায়লা নাজনীন। সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজেদুর রহমান, ইউএনপিএ এর জেলা সহায়ক মো. ফয়েজুর রহমান, স্বাবলম্বী আস্থা প্রকল্পের সমন্বয়কারী ছানোয়ার হোসেন খান পাঠান প্রমুখ।

বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, ছাত্র-ছাত্রী, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

দি নেদারল্যান্ডস্ অ্যাম্বাসী’র অর্থায়নে, স্বাবলম্বী উন্নয়ন সমিতি কর্তৃক বাস্তবায়িত, আইন ও সালিশ কেন্দ্র (আসক) ও ইউএনপিএ এর যৌথ সহযোগিতায় জেন্ডার ভিত্তিক সহিংসতার শিকার নারী ও কন্যা শিশুদের জন্য যথাযথ সহায়তাকরণের লক্ষ্যে আস্থা প্রকল্পটি জামালপুর জেলার সরিষাবাড়ী, ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলায় বাস্তবায়িত হচ্ছে।

আপলোডকারীর তথ্য

জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন

আপডেট সময় ০৮:৩৬:১৩ অপরাহ্ন, বুধবার, ২৮ নভেম্বর ২০১৮