ঢাকা ০৫:১২ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে জামালপুরে মিডিয়া ওরিয়েন্টেশন প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল শিশুদের স্কুলমুখী করতে মিড ডে মিল চালু করতে চাই : প্রতিমন্ত্রী মিল্লাত নকলায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী প্রীতি ফুটবল ম্যাচে স্বপ্ননীড় একাদশ চ্যাম্পিয়ন জামালপুরে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

জামালপুরে ৫টি আসনে বিএনপির চিঠি পেলেন ৯ জন

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠি ডটকম

দীর্ঘ অপেক্ষার অবশেষে ২৭ নভেম্বর বিএনপির কেন্দ্র থেকে জামালপুর জেলার পাঁচটি আসনে নয়জনকে দলীয় মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে। এর মধ্যে একটি আসনে একক প্রার্থী এবং বাকি চারটি আসনে দু’জন করে প্রার্থী মনোনয়ন চিঠি পেয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, জামালপুর-১ দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ও দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এম রশিদুজ্জামান মিল্লাত এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম, জামালপুর-২ ইসলামপুর আসনে উপজেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু এবং বিএনপি সরকারের আমলের মন্ত্রিপরিষদ সচিব এ এস এম আব্দুল হালিম, জামালপুর-৩ মেলান্দহ-মাদারগঞ্জ আসনে মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট শাখা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম বদরুদ্দোজা বাদল, জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমকে একক মনোনয়ন দেওয়া হয়েছে। জামালপুর-৫ সদর আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপি সরকারের আমলের সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী মো. সিরাজুল হক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম চারটি আসনে একাধিক মনোনয়ন প্রসঙ্গে বাংলারচিঠি ডটকমকে বলেন, ‘দলীয় প্রতীক তো একজনই পাবে। বিএনপির কেন্দ্রিয় সিদ্ধান্ত মোতাবেক দলীয় কৌশলগত কারণে এমন হচ্ছে।’ এর বেশি কিছু তিনি বলতে চাননি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

জামালপুরে ৫টি আসনে বিএনপির চিঠি পেলেন ৯ জন

আপডেট সময় ০৮:৩৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ নভেম্বর ২০১৮