ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

এইচএসসি : দেওয়ানগঞ্জে ৩ পরীক্ষার্থী বহিষ্কৃত

দেওয়ানগঞ্জ : হাতীভাঙ্গা মোফাজ্জল মিয়া মেমোরিয়াল কলেজ কেন্দ্র। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জে উপজেলায় এইচএসসি পরীক্ষার প্রথম দিনে মোবাইল ফোন সঙ্গে রাখার দায়ে সোলেমান মিয়া, হৃদয় ও হানিফ মিয়া নামে তিনজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ২ জুলাই, বৃহস্পতিবার সকালে ও বিকালে উপজেলার পৃথক তিনটি কেন্দ্রে অসদুপায় অবলম্বনের কারণে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়।

​কেন্দ্রগুলো হলো- হাতীভাঙ্গা আফরোজা বেগম উচ্চ বিদ্যালয় কেন্দ্র, হাতীভাঙ্গা মোফাজ্জল মিয়া মেমোরিয়াল কলেজ কেন্দ্র এবং দেওয়ানগঞ্জ মহিলা টেকনিক্যাল ও বিএম কলেজ কেন্দ্র।

​পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা গেছে, ২ জুলাই, বৃহস্পতিবার সকালে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা চলাকালীন হাতীভাঙ্গা আফরোজা বেগম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থী সোলেমান মিয়া এবং হাতীভাঙ্গা মোফাজ্জল মিয়া মেমোরিয়াল কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী হৃদয় মোবাইল ফোন নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করেন।

​কেন্দ্র দুটির দায়িত্বে থাকা সংযুক্ত কর্মকর্তা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোখলেছুর রহমান এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মাজেদুর রহমান সিসিটিভি (CCTV) ক্যামেরা পর্যবেক্ষণের মাধ্যমে বিষয়টি শনাক্ত করেন।

​এছাড়া, বিকালে অনুষ্ঠিত কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি বিএম পরীক্ষায় দেওয়ানগঞ্জ মহিলা টেকনিক্যাল ও বিএম কলেজ কেন্দ্রে হানিফ মিয়া নামে আরও একজন পরীক্ষার্থীকে মোবাইলসহ হাতেনাতে ধরা হয়।

​এ ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেনের নির্দেশে পরীক্ষার বিধিমালা অনুযায়ী ওই তিনজন পরীক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন এ প্রতিবেদককে বলেন, পরীক্ষার হলে কোন ধরনের নকল বা অনিয়ম বরদাশত করা হবে না। সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রতিদিন পরীক্ষা কেন্দ্রগুলো নিবিড়ভাবে তদারকি করা হচ্ছে। এই অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট

এইচএসসি : দেওয়ানগঞ্জে ৩ পরীক্ষার্থী বহিষ্কৃত

আপডেট সময় ১০:২৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬