ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

পিবিআই এর তদন্তে আলামিন হত্যার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার

জামালপুর : গ্রেপ্তার দুই আসামি। পাশে প্রেস ব্রিফিংয়ে পিবিআই জামালপুরের পুলিশ সুপার পঙ্কজ দত্ত। ছবি : বাংলারচিঠিডটকম

শেরপুরে পিবিআই এর তদন্তে আলামিন হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে জামালপুর পিবিআই। ফুফাতো বোনের সাথে খালাতো ভাইয়ের প্রেমঘটিত আক্রোশকে কেন্দ্র করে আলামিন হত্যাকান্ডের মূল দুই আসামিকে গ্রেপ্তার করেছে পিবিআই। ১৯ মে, মঙ্গলবার বিকালে শেরপুর জেলার বাগলগড় গুচ্ছগ্রাম এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুই আসামি হলেন- জামালপুর পৌর শহরের পাথালিয়া এলাকার উজ্জল মিয়ার ছেলে শুভ ও তার বন্ধু সম্রাট। ২০ মে, বুধবার বিকালে জামালপুর পিবিআই কার্যালয়ে সাংবাদিকদের কাছে মামলাটির বিষয়ে প্রেস বিফিং করেন পিবিআই জামালপুরের পুলিশ সুপার পংকজ দত্ত।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার পংকজ দত্ত জানান, শেরপুর জেলায় নিহত আলামিনের তালাকপ্রাপ্ত বোনের সাথে প্রেমের সম্পর্ক ছিল তার খালাতো ভাই শুভ’র। এতে উভয় পরিবারের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর জের ধরে আলামিনও শুভকে তার বোনের সাথে প্রেম করার প্রস্তাব দেয়। এর কিছুদিন পর মোটরসাইকেলের গ্যারেজ দেওয়ার জন্য আলামিনের কাছে শুভ এক লাখ টাকা ধার চান। শুভকে টাকা দেওয়ার বিনিময়ে আলামিন শুভর মাধ্যমে তার বোনকে কুপ্রস্তাব দিলে শুভ অপমানিত হয়। এতে শুভ অপমানের বদলা নেয়ার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী শুভ তার বন্ধু সম্রাট ১০ হাজার টাকার বিনিময়ে অপমানের বদলা নেয়ার সময় সাথে থাকার প্রস্তাব দেন। এতে সম্রাট রাজি হন।

তিনি আরও জানান, পরে শুভ ও সম্রাট ১৩ মে, বুধবার বিকালে আলামিনকে শুভর এক বন্ধুর মোটরসাইকেলে করে শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের নতুন বাগলগড় গ্রামে নিয়ে যান। পরে শুভ তার প্যান্টের পকেটে থাকা চাকু দিয়ে আলামিনের গলা কেটে তাকে মেরে ফেলেন। পরে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে জামালপুর পিবিআই ১৮ মে, সোমবার বিকাল ৫টার দিকে শেরপুর সদর থানা পুলিশের কাছ থেকে সংবাদ পায় যে জামালপুরের পাথালিয়া এলাকার বালুর চরে একটি ঘাসের ক্ষেতে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন ও অর্ধগলিত একজন অজ্ঞাতনামা পুরুষের মরদেহ পাওয়া গেছে।

পুলিশ সুপার জানান, মরদেহের ট্রাউজার এবং জুতা দেখে মরদেহটি আলামিনের বলে শনাক্ত করে তার ছেলে। তিনি বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে শেরপুর সদর থানার মামলা দায়ের করেন। এরপর জামালপুর পিবিআই স্ব-উদ্যোগে মামলাটির তদন্ত শুরু করে দুই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আইনি প্রক্রিয়ার অংশ হিসাবে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

পিবিআই এর তদন্তে আলামিন হত্যার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার

আপডেট সময় ১০:১৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬