ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

শিশুকে ধর্ষণের চেষ্টাকারী গ্রেপ্তার

দেওয়ানগঞ্জ : গ্রেপ্তার শিশুকে ধর্ষণের চেষ্টাকারী আব্দুল খালেক। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় তিন বছরের শিশুকে ধর্ষণের চেষ্টাকারী আব্দুল খালেক (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ। গ্রেপ্তার ওই ব্যক্তি পৌরসভার চর কালিকাপুর এলাকার বাচ্চু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৮ মে, শুক্রবার দুপুরে তিন বছরের শিশু পৌরসভার চর কালিকাপুর দুর্গাবাড়ী বাগানে খেলতে যায়। আব্দুল খালেক তাকে ফুসলিয়ে চর কালিকাপুর দুর্গাবাড়ী বাগানের টিনের রান্না ঘরে নিয়ে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা করেন। তখন লোকজনের শব্দ পেয়ে শিশুটিকে ছেড়ে দেন।

ভুক্তভোগী শিশুটি বাড়িতে গিয়ে তার মাকে ঘটনা খুলে বলে। তার মা ঘটনা জেনে ৮ মে সন্ধ্যায় দেওয়ানগঞ্জ মডেল থানায় বাদী হয়ে অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে রাতে তার নিজ বাড়ি থেকে পুলিশ আব্দুল খালেককে গ্রেপ্তার করেছে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন এ প্রতিবেদককে বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে শিশুটির মা বাদী হয়ে ধর্ষণের চেষ্টাকারী আব্দুল খালেককে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার আসামি আব্দুল খালেককে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।

মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

শিশুকে ধর্ষণের চেষ্টাকারী গ্রেপ্তার

আপডেট সময় ০৯:৫২:০২ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬