ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

জামালপুরে ঐতিহ্যবাহী লাঠিবারি খেলা অনুষ্ঠিত

জামালপুর : লাঠিবারি খেলা। ছবি : বাংলারচিঠ্যিডটকম

বাংলা নববর্ষ উপলক্ষ্যে আধুনিক সভ্যতার আড়ালে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠিবারি খেলা অনুষ্ঠিত হয়েছে। ঢোলের তালে লাঠির আঘাত, প্রতিরোধের খটখট শব্দে মুখরিত হয়ে উঠে ঐতিহ্যবাহী লাঠি খেলা।

১৮ এপ্রিল, শনিবার বিকালে জামালপুর পৌরসভার লাঙ্গলজোড়া আলিহারপুর এলাকায় লাঠিবারি খেলা দেখতে গ্রাম ও শহরের বিভিন্ন বয়সের নারী-পুরুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

লাঙ্গলজোড়া পূর্ব নাছিরপুর দক্ষিণ কূর্শা দুর্বার সংঘের সভাপতি মো. তানজিনুল ইসলাম তানজিলের সভাপতিত্বে অনুষ্ঠিত লাঠিবারি খেলার আলোচনা সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন জামালপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মো. আব্দুল্লাহ আল মাসুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী, জ্যেষ্ঠ যুগ্মসাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, শহর বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি মাইন উদ্দিন বাবুল, ৯ নম্বর ওয়ার্ড বিএনপি (দক্ষিণ) শাখার সাধারণ সম্পাদক মো. মমিনুর ইসলাম মমিন প্রমুখ।

জামালপুর : জামালপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মো. আব্দুল্লাহ আল মাসুদ ও অন্যান অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপি (দক্ষিণ) শাখার জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. হযরত আলী খান, সহ-সভাপতি মো. রুবেল বক্স , জেলা ছাত্রদলের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক সারোয়ার হোসেন বিদ্যুত ও সততা ব্রিক্স-২ এর স্বত্বাধিকারী মো. হাবিল উদ্দিন প্রমুখ।

জামালপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মো. আব্দুল্লাহ আল মাসুদ বলেন, গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে এই ধরনের অনুষ্ঠান খুবই দরকার। খেলায় যারা অংশগ্রহণ করেছে তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। কয়েক হাজার মানুষ আজ প্রাচীন এই খেলা উপভোগ করেছেন। যা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখতে সহায়ক হবে।

জনপ্রিয় সংবাদ

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট

জামালপুরে ঐতিহ্যবাহী লাঠিবারি খেলা অনুষ্ঠিত

আপডেট সময় ১০:৩৩:২৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬