ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন জামালপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু মাদারগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের রুগ্নদশার অবসান চাই কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করছে সরকার : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

জামালপুর : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বরিশালের গৌরনদী প্রেসক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। ছবি : সংগৃহীত

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করছে। নির্বাচনের সময় আমাদের দলের প্রতিশ্রুতি ছিল গণমাধ্যমকে শক্তিশালী ও প্রযুক্তিনির্ভর হিসেবে গড়ে তোলার ; সে লক্ষ্যে সরকার ইতোমধ্যে নানা পদক্ষেপ হাতে নিয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ১৯ মার্চ, বৃহস্পতিবার বিকেলে বরিশালের গৌরনদী প্রেসক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘পবিত্র মাহে রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ টেলিভিশনের উপর মানুষ আস্থা হারিয়ে ফেলেছে। এ আস্থা ফিরিয়ে আনতে বাংলাদেশ টেলিভিশনের সার্বিক উন্নয়ন ঘটানোর পাশাপাশি সরকারের লক্ষ্যের সাথে মিলিয়ে বিটিভিকে কতটা স্বায়ত্তশাসন দেওয়া যায়, সে বিষয় নিয়ে কাজ করছি।

বিটিভি ও বেতারকে সময়োপযোগী করে তুলতে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে। মানুষকে অপতথ্য থেকে সুরক্ষা দেওয়ার জন্য যে ধরনের তথ্য প্রযুক্তিগত জ্ঞান দরকার সে সক্ষমতা অর্জনে আমাদের সচেষ্ট থাকতে হবে।

তিনি আরও বলেন, এক এলাকায় একাধিক প্রেসক্লাব থাকতে পারবে না। একটি প্রেসক্লাব গঠন করে সেটাকে শক্তিশালী হাতিয়ার হিসেবে গড়ে তুলতে হবে। বিভক্ত থেকে কখনো প্রেসক্লাবকে শক্তিশালী করা যায় না। একটা প্রেসক্লাব গঠন করে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে সেখানে অংশগ্রহণ করে কাজ করে যেতে হবে।

প্রশাসনের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, প্রেসক্লাব এবং গণমাধ্যম যেন স্বাধীনভাবে তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারে সে ব্যাপারে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সাংবাদিকরা তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে যেন কোনো বাধার সম্মুখীন না হয়, সে বিষয়ে সজাগ থাকতে হবে।

গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদি হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ মো. আনসার উদ্দিন, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান খান মুকুল, বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লবসহ সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। সূত্র : বাসস

জনপ্রিয় সংবাদ

মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল

গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করছে সরকার : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আপডেট সময় ১২:২২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬