ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

যমুনা নদীতে পিটিয়ে হত্যা

ইসলামপুর : নিহত নূর মোহাম্মদ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুরে যমুনা নদীতে জাল চুরি সন্দেহে তিনজনকে ধাওয়া করে নুর মোহাম্মদ নামে এক ব্যক্তি পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। ১৫ আগস্ট, শনিবার দুপুরে উপজেলার বেলগাছা ইউনিয়নের দূর্গম যমুনার চর বরুল এলাকায় এই ঘটনা ঘটে।

ইসলমাপুর থানা সূত্রে জানা গেছে, একটি ছোট নৌকাযোগে তিনজন যমুনা নদীর চর বরুল এলাকায় গেলে স্থানীয় জেলেরা তাদের চোর সন্দেহে ধাওয়া করেন। ধাওয়া খেয়ে তারা গুঠাইল-উলিয়া এলাকায় পৌঁছালে সেখানকার জেলেরাও তাদের পিছু নেন। ফের বরুল এলাকায় তিনজনকে ধরে ফেলেন। সেখানে তাদের মারধর করা হলে ঘটনাস্থলেই নূর মোহাম্মদ মারা যান। আহত হন অপর দু’জন।

নিহত নূর মোহাম্মদ (৫০) বগুড়ার গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কুন্দেরপাড়া গ্রামের ময়েন শেখের ছেলে। আহতরা হলেন- ইসলামপুরের গাইবান্ধা বাটিকামারী এলাকার ছলিম বেপারীর ছেলে জাহাঙ্গীর (৪০) ও দেওয়ানগঞ্জের বরখাল গ্রামের ইসমাইলের ছেলে রফিকুল (৩৫)।

ইসলামপুর থানার ভারপ্রাঙ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান এই প্রতিবেদককে বলেন, দুর্গম যমুনার চর থেকে এক ব্যক্তির মরদেহ ও আহত দু’জনকে উদ্ধার করা হয়েছে। কি কারণে এমন ঘটনা ঘটেছে তার বিস্তারিত এখনও জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুরের মর্গে পাঠানো হয়েছে। আহত অপর দু’জন চিকিৎসাধীন রয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

যমুনা নদীতে পিটিয়ে হত্যা

আপডেট সময় ০৯:৪৩:১৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬