ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন : জামালপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইসলামপুরে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত যমুনা নদীতে পিটিয়ে হত্যা আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি বেদখলের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ গণশুনানি : জামালপুর রেলওয়ে স্টেশনের বিভিন্ন অভিযোগ, সমস্যার কথা শুনলেন ডিআরএম তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন জামালপুরে স্ক্রিপ্ট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন জামালপুরে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে মহাসড়ক অবরোধ

আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি বেদখলের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ

বকশীগঞ্জ : আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি বেদখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে আদালতের ডিক্রিপ্রাপ্ত এবং দখলীয় জমি জোরপূর্বক বেদখলের চেষ্টা করা হয়েছে। এ সময় বাঁধা দিতে গেলে দেশীয় অস্ত্র নিয়ে জমির মালিকদের উপর হামলা চালানো হয়েছে।

হামলায় পাঁচজন আহত হয়েছেন। আহতের মধ্যে আবদুল লতিফ সবুজকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১৫ আগস্ট, শনিবার সকালে সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী গ্রামে এই ঘটনা ঘটে।

জমি দখলের চেষ্টা ও হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিকালে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার। বিক্ষোভ মিছিল শেষে আইরমারী জামে মসজিদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জমির মালিক মাহমুদ এনামুল কবির, রাজু সরকার, মজনু সরকার ও হাসান সরকার আনোয়ার সরকার প্রমুখ।

জমির মালিকদের মধ্যে মাহমুদ এনামুল কবির বলেন, ডিক্রি মূলে আইরমারী গ্রামে ৭৫ শতাংশ জমি আমরা ৪২ বছর ধরে ভোগ দখল করে আসছি। একই গ্রামের মৃত আবদুল হালিমের ছেলে লিটন হাসান ও বদরুল হাসান বৈধ কাগজপত্র ছাড়াই জমিটি তাদের বলে দাবি করেন। ১৫ আগস্ট সকাল ৮টায় আমাদের দখলীয় জমিতে লিটনের চাচাত ভাই ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রুকন মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আক্কাস আলীর নেতৃত্বে শতাধিক ব্যক্তি জমি জোরপূর্বক বেদখল করতে যায়।

তিনি আরও বলেন, আমরা এতে বাঁধা প্রদান করলে তারা দেশীয় অস্ত্রসহ আমাদের উপর হামলা চালায়। হামলায় আবদুল লতিফ সবুজকে লোহার ফলা দিয়ে আঘাত করা হয়। এ সময় আমিসহ কয়েকজন আহত হই। পরে আহত সবুজকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। তাই সন্ত্রাসী কায়দায় জমি জোরপূর্বক দখলের চেষ্টা ও হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

মানববন্ধনে আইরমারী গ্রামের ৩ শতাধিক মানুষ অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল

আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি বেদখলের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ

আপডেট সময় ০৯:১৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬