ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস ঘোষণার মধ্যদিয়ে সামাজিক ব্যধিমুক্তির আন্দোলন আরো জোরদার হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার জামালপুরে ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড মাদকাসক্ত বাবাকে পুলিশে দিলেন ছেলে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মাদারগঞ্জে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

মাদারগঞ্জ : মাঠ দিবসে বক্তব্য রাখেন জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আলম শরীফ খান। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় স্থাপিত প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ৩ মার্চ, মঙ্গলবার দুপুরে উপজেলার ভেলামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

মাদারগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আলম শরীফ খান।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর খামার বাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আবু লায়েস মো. রেজওয়ান, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নূর আলম সিদ্দিক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, কড়ইচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোবারক হোসেন নান্টু, রসুন চাষি আজাদ মিয়া প্রমুখ।

জামালপুর খামার বাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলম শরীফ খান এ প্রতিবেদককে বলেন, মসলার উন্নত জাত ও আধুনিক চাষাবাদ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও কৃষকের আয় বাড়ানো সম্ভব। এ ধরনের প্রদর্শনী কৃষকদের মাঝে নতুন প্রযুক্তি ও উন্নত জাত সম্পর্কে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে স্থানীয় কৃষক-কৃষাণী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু 

মাদারগঞ্জে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

আপডেট সময় ১০:৫১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬