ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার টাকা ফেরতের দাবিতে মাদারগঞ্জ উপজেলা পরিষদ ঘেরাও, অনির্দিষ্টকালের কর্মসূচি ঘোষণা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭টি ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ জামালপুরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান জিলানী, লিয়ন সেক্রেটারি শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম

মাদকাসক্ত বাবাকে পুলিশে দিলেন ছেলে

ইসলামপুর : দণ্ডপ্রাপ্ত আরিফ বেপারীকে পুলিশ জেলা কারাগারে পাঠিয়েছে। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় আরিফ বেপারী (৩৮) নামে এক ব্যক্তি মাদকদ্রব্য সেবন করে পরিবারের সদস্যদের সাথে অমানবিক নির্যাতনের অভিযোগে তাকে পুলিশে দিয়েছেন তার ছেলে। ২৩ আগস্ট, রবিবার রাতে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

জানা গেছে, স্থানীয় সূত্রে জানা গেছে, আরিফ বেপারীর সংসারে দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। কয়েক মাস আগে তার স্ত্রী মারা যান। দীর্ঘদিন ধরে আরিফ বেপারীর এমন অপরাধ থেকে ফিরিয়ে আনতে পরিবারের সদস্যরা বাঁধা দিলে তিনি ক্ষিপ্ত হন।  অতিষ্ঠ হয়ে ছেলে মোহন বেপারী থানায় অভিযোগ করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাদক সেবনরত অবস্থায় আরিফ বেপারীকে আটক করে।

পরে মাদক সেবন করে পরিবারের সদস্যদের সঙ্গে অসদাচরণের দায়ে আরিফ বেপারীকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. জুবায়ের। একই সাথে ১০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। দণ্ডপ্রাপ্ত আরিফ বেপারী ইসলামপুর পৌরসভার বেপারীপাড়া এলাকার মুলাইম খাঁ বেপারীর ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. জুবায়ের এই প্রতিবেদককে বলেন, মাদকাসক্ত ওই ব্যক্তিকে সাজা দেওয়ার পর ইসলামপুর থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে।

জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত

মাদকাসক্ত বাবাকে পুলিশে দিলেন ছেলে

আপডেট সময় ১০:১৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬