ঢাকা ০২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুধর্ষণ মামলার আসামিকে ১০ বছরের আটকাদেশ গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা নিয়ে সংলাপ, গঠিত হল মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক জামালপুরে শিক্ষার্থী অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ইসলামপুর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা পেল নতুন পোশাক একাত্তর টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সহজপাঠ ফাউন্ডেশনের উদ্যোগে সরিষাবাড়ীতে হয়ে গেল ঘুড়ি উৎসব মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার যে জাতি সঙ্গীতকে গুরুত্ব দেয়, সে জাতি উন্নত মানসিকতার পরিচয় বহন করে : সংস্কৃতি মন্ত্রী
জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসন

ইসলামের নামের বাক্সটাকে ছিনতাই করে ক্ষমতা লোভীরা ধ্বংস ফেলেছে : চরমোনাই পীর রেজাউল করীম

মাদারগঞ্জ : নির্বাচনী সভায় বক্তব্য রাখেন চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম। ছবি : বাংলারচিঠিডটকম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্টের অভ্যুত্থানের পর বাংলাদেশকে নতুন করে সাজানোর একটি সুযোগ তৈরি হয়েছে। মানুষ মুক্তি পাওয়ার একটি সম্ভাবনা দেখছে। বিদেশি তাবেদারি থেকে দেশকে মুক্ত করার সুযোগও এসেছে। সেই সুযোগ কাজে লাগানোর লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের পক্ষে একটি বাক্স নিয়ে সারা দেশে মানুষের কাছে পৌঁছায়। আলহামদুলিল্লাহ, এতে অনেক ইসলামী দল ও দেশপ্রেমিক মানুষ আমাদের সঙ্গে যুক্ত হয়। কিন্তু ইসলামের নামের বাক্সটাকে ছিনতাই করে ক্ষমতা লোভীরা এটাকে ধ্বংস ফেলেছে।

২৬ জানুয়ারি, সোমবার রাতে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজার কেন্দ্রীয় শহীদ মিনারে মাদারগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা শফিকুল ইসলামের সভাপতিত্বে জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনের দলীয় প্রার্থী মোহাম্মদ দৌলতুজ্জামান আনছারীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাদারগঞ্জ : নির্বাচনী সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

রেজাউল করীম বলেন, ইসলামের পক্ষের বাক্স ধ্বংস করার পরে আবারও সেই আগের নীতি আর্দশ অনুযাযী দেশ পরিচালনা করার যখন কথা বলে তখন আমাদের ভয় হয়। আবার যদি সেই আগের নিয়মেই দেশ পরিচালিত হয়, তাহলে আমাদের সব আশা-আকাঙ্ক্ষা ভেস্তে যাবে। এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে নিয়ে এদেশ, এদেশের মানুষ এবং ইসলামকে ভালোবাসার ক্ষেত্র তৈরি করার জন্য এককভাবে প্রায় ২৫৮ আসনে প্রার্থী দিতে পেরেছে। সামনে কি হবে, তা জানি না। অনেকে হয়ত মনে করে আমরা একা হয়ে গেছি। কিন্তু আমরা একা হইনি। আমাদের সাথে আল্লাহ আছেন। বাংলাদেশের মানুষ ও যারা ইসলামকে ভালোবাসেন তারা আছেন।

তিনি আরও বলেন, ভোট দেওয়ার মাধ্যমে কেউ ধনী বা গরিব হয়ে যায় না। কিন্তু ভুল জায়গায় ভোট দিলে সেই ভোট চাঁদাবাজ ও জালেমদের সহযোগিতা করা হয়। তাই আমরা আমাদের ভাইদের কাছে আহ্বান জানাই- হাতপাখা প্রতীকে ইসলামের পক্ষের বাক্সে ভোট দিন।

মাদারগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক মুফতি আব্দুল মান্নানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জামালপুর-৩ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ দৌলতুজ্জামান আনছারী, জেলা ইসলামী আন্দোনের সভাপতি মুফতি মোস্তাফা কামাল, সাধারণ সম্পাদক মাওলানা সুলতান মাহমুদ সিরাজী, মেলান্দহ উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি আনোয়ার হোসেন আরিফ, সাধারণ সম্পাদক মাওলানা মোখলেছুর রহমান প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

শিশুধর্ষণ মামলার আসামিকে ১০ বছরের আটকাদেশ

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসন

ইসলামের নামের বাক্সটাকে ছিনতাই করে ক্ষমতা লোভীরা ধ্বংস ফেলেছে : চরমোনাই পীর রেজাউল করীম

আপডেট সময় ১০:৩৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬