ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল কড়ি কাইট্টা উদ্ধারকারী সেই স্কুলছাত্রী রিশাকে পুরস্কৃত করলেন শেরপুর জেলা প্রশাসক কানাডার সঙ্গে ‘শিগগিরই’ বাণিজ্য চুক্তি সম্পন্ন হবে : ট্রাম্প আল আকাবা সমিতিতে আমানতকৃত অর্থ উদ্ধারে গ্রাহকদের ৫ দফা দাবিতে মানববন্ধন যমুনা সার কারখানার ইউরিয়া সার উৎপাদন ২৫ অক্টোবর থেকে বন্ধ হয়ে গেছে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম এলার্মিং! জামালপুর জেনারেল হাসপাতাল সেবা কার্যক্রম নিয়ে একটি পর্যালোচনা বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগের উদ্যোগ জাপানের চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

ইসলামপুর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা পেল নতুন পোশাক

ইসলমাপুর : পৌরসভার পরিচ্ছন্নকর্মীদের মাঝে বিতরণ করা হয় নতুন পোশাক। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুরে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে ২২ জুন, সোমবার নতুন পোশাক বিতরণ করা হয়েছে।

ইসলামপুর ঠাকুরগঞ্জ নিত্যবাজারসহ পৌর এলাকার সার্বিক পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভায় বণিক সমিতি শহর ও বাজার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত রাখতে জোরালো আবেদন করেন।

এরই ধারাবাহিকতায় পৌরসভা কর্ম পরিকল্পনা সভায় পরিচ্ছন্নতাকর্মীদের পরিধি নির্ধারণ, দ্বায়িত্ব বন্টন করে ২২ জন কর্মীর মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নাজমুল হোসাইন পরিচ্ছন্নতাকর্মীদের হাতে পোশাক তুলে দেন।

ইউএনও নাজমুল হোসাইন বলেন, এই পোষাক আপনাদের দায়িত্বজ্ঞাণ সম্পর্কে সচেতন করে তুলবে। আপনাদের প্রতি আমাদের দায়িত্ব ও আন্তরিকতা আছে। আপনারা নিষ্ঠার সঙ্গে কাজ চালিয়ে যাবেন। আপনাদের সব ধরনের সহযোগিতা করব।

এ সময় সহকারী প্রকৌশলী মোবাখারুল ইসলাম, কঞ্জারভেন্সী ইন্সপেক্টর জুলফিকার রহমান ভুট্টো, ভারপ্রাপ্ত লাইসেন্স পরিদর্শক শাহজাহান সরকার, সহ-কর আদায়কারী মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী

ইসলামপুর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা পেল নতুন পোশাক

আপডেট সময় ০৯:২৭:১২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬