ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন

একাত্তর টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জামালপুর : একাত্তর টিভির ১৫তম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে কেক কাটেন সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির ১৫তম বর্ষে পদার্পণ উদযাপন উপলক্ষে জামালপুরে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ জুন, রবিবার দুপুরে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে জামালপুর প্রেসক্লাব।

জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

প্রধান অতিথির বক্তব্যে ওয়ারেছ আলী মামুন বলেন, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার কথা তুলে ধরে একাত্তর টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করছি। একাত্তরের সঙ্গে জাতির আজীবনের স্মৃতি জড়িয়ে আছে। একাত্তর টিভি দেশের গণমাধ্যম অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একাত্তর চ্যানেলের সার্বিক সফলতা কামনা করছি।

জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান, সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান শফি, জামালপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল আলম সিদ্দিকী, দৈনিক সচেতনকন্ঠের সম্পাদক বজলুর রহমান, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন জেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিন্টু ও একাত্তর টিভির জেলা প্রতিনিধি আনসারী সুমন প্রমুখ।

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সাংবাদিক, কবি, সাহিত্যিক, শিক্ষক, ব্যবসায়ী, রাজনীতিবিদসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে কেক কাটা হয়।

জামালপুর : একাত্তর টিভির ১৫তম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে কেক কাটের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম
জনপ্রিয় সংবাদ

বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার

একাত্তর টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আপডেট সময় ০৯:১১:২১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬