ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পশ্চিম ফুলবাড়িয়া গ্রাম উন্নয়ন কমিটির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

জামালপুর : পশ্চিম ফুলবাড়িয়ায় পরিচ্ছন্নতা অভিযান। ছবি : বাংলারচিঠিডটকম

জলাবদ্ধতা এবং আবর্জনামুক্ত পরিচ্ছন্ন নগর গড়ে তোলার লক্ষ্যে পশ্চিম ফুলবাড়িয়া গ্রাম উন্নয়ন কমিটির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

৭ জুন, রবিবার গ্রিন ও ক্লিন জামালপুর ধারণাকে সামনে রেখে ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের মাধ্যমে বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রাম এবং জেসমিন প্রকল্পের অংশগ্রহণে দিনব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

জামালপুর পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি ও উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। পশ্চিম ফুলবাড়িয়া গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি এনামুল হক খান মিলন পরিচ্ছন্নতা বাস্তবায়ন কাজে নেতৃত্ব দেন। এ সময় জামালপুর এরিয়া প্রোগ্রামের এরিয়া ম্যানেজার বিমল জেমস কস্তা, জেসমিন প্রকল্পের ম্যানেজার অসীম চ্যাটার্জী, উন্নয়ন সংঘের এপি ম্যানেজার মিনারা পারভীন, এলাকার সমাজকর্মী নজরুল ইসলাম খানসহ পশ্চিম ফুলবাড়িয়ার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

এদিন পিটিআই সংলগ্ন সড়ক থেকে পশ্চিম ফুলবাড়িয়া রেলওয়ে লেভেলক্রসিং পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক ও ড্রেন পরিষ্কার করা হয়।

পরিচ্ছন্নতার খবর পেয়ে জামালপুর পৌরসভার প্রশাসক মৌসুমী খানম ময়লার গাড়ি পাঠিয়ে দেন। তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, প্রতিটি এলাকায় কমিউনিটির লোকজন এভাবে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করলে পৌরসভার উপর চাপ কমে যাবে। তিনি পরিচ্ছন্নতা কাজে পৌরসভার পক্ষ থেকে সকল ধরনের সহায়তার আশ্বাস দেন।

জাহাঙ্গীর সেলিম বলেন, এলাকাবাসী বিশেষ করে সামাজিক সংগঠন পশ্চিম ফুলবাড়িয়া গ্রাম উন্নয়ন কমিটির এবং মন উদ্যোগ প্রশংসার দাবি রাখে। প্রত্যেক এলাকায় এমন উদ্যোগ নিলে জামালপুর পৌর এলাকা সত্যিই পরিচ্ছন্ন ও আদর্শ নগরী হিসাবে গড়ে উঠবে। এসব মহতী উদ্যোগের পাশে থাকবে সব সময়।

গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি এনামুল হক খান বলেন, ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের পরামর্শ ও অংশগ্রহণে আমরা কমিটির পক্ষ থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছি। এ অভিযান অব্যাহত থাকবে। তিনি সড়ক সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থা শক্তিশালীকরণ এবং সড়কবাতি জ্বালনোর জন্য পৌরসভার প্রশাসকের কাছে উদাত্ত আহ্বান জানান।

এলাকার বিশিষ্টজন নজরুল ইসলাম খান ব্যক্তিগত খরচে সড়কের পাশে একটা পাকা ডাস্টবিন তৈরি করে দেওয়ার অঙ্গীকার করেন।

ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে জামালপুর এপির এরিয়া ম্যানেজার বিমল জেমস কস্তা বলেন, আমরা প্রতিমাসে একদিন আমাদের এবং পার্টনার সংগঠন উন্নয়ন সংঘের প্রতিটি অফিস প্রাঙ্গণ ও কর্মএলাকায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করে আসছি। এবার এলাকাবাসীকে সাথে নিয়ে পশ্চিম ফুলবাড়িয়া এলাকায় পরিচ্ছন্নতা অভিযান করতে পেরে তৃপ্তি পেয়েছি। এসব কাজে আমাদের সক্রিয় অংশগ্রহণ এবং নৈতিক সমর্থন থাকবে সব সময়।

জনপ্রিয় সংবাদ

পশ্চিম ফুলবাড়িয়া গ্রাম উন্নয়ন কমিটির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

আপডেট সময় ১০:৩০:৪০ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬