ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুধর্ষণ মামলার আসামিকে ১০ বছরের আটকাদেশ গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা নিয়ে সংলাপ, গঠিত হল মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক জামালপুরে শিক্ষার্থী অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ইসলামপুর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা পেল নতুন পোশাক একাত্তর টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সহজপাঠ ফাউন্ডেশনের উদ্যোগে সরিষাবাড়ীতে হয়ে গেল ঘুড়ি উৎসব মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার যে জাতি সঙ্গীতকে গুরুত্ব দেয়, সে জাতি উন্নত মানসিকতার পরিচয় বহন করে : সংস্কৃতি মন্ত্রী
শিশুর সর্বোত্তম সুরক্ষার অঙ্গীকার

জামালপুরে শিক্ষার্থী অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

জামালপুর : সমাবেশে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ। ছবি : বাংলারচিঠিডটকম

বাল্যবিয়ে, শিশুশ্রম, বিদ্যালয় থেকে ঝরে পড়া এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ২২ জুন, সোমবার জামালপুরে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের ভারুয়াখালী মুন্সী নায়েব আলী উচ্চ বিদ্যালয় হলরুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক ফাহাদ মাহমুদ ইবনে হুদা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ। মুখ্য আলোচকের বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোর্শেদা খাতুন।

জামালপুর : শিক্ষার্থী অভিভাবক সমাবেশে স্মারক স্মাক্ষর করেন অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন্নাহার, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ কুমার নাথ, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল, জামালপুর এরিয়া প্রোগ্রামের এপিসি ম্যানেজার অরবিন্দ, জামালপুর এপির এরিয়া ম্যানেজার বিমল জেমস কস্তা, ঘোড়াধাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, জেলা কাজি সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান, মুন্সি নায়েব আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উন্নয়ন সংঘের জামালপুর এরিয়া প্রোগ্রামের ম্যানেজার মিনারা পারভীন।

প্রধান অতিথি এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ উল্লেখিত সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক ইস্যুগুলো নিয়ে এ ধরনের জাগরণধর্মী সমাবেশ আয়োজন করার জন্য উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন,  বাল্যবিয়ে নিরোধ আইন, শিশুশ্রম আইন, মাদকের বিরুদ্ধে আইনের বিভিন্ন ধারা উপধারা সম্পর্কে সবার ধারণা থাকলে মানুষ অপরাধ করতে সাহস পাবে না।

জামালপুর : শিক্ষার্থী অভিভাবক সমাবেশ শেষে গাছের চারা রোপণ করেন অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

তিনি কুইজ দিয়ে তাঁর ব্যতিক্রম ধারায় বক্তব্য রাখতে গিয়ে সমাবেশে পাঁচটি প্রশ্ন রাখেন এবং উত্তর সঠিক হলে পুরস্কারের ঘোষণা দেন। দুর্ভাগ্য হলেও সত্য পাঁচ শতাধিক ব্যক্তির মাঝে কেউ প্রশ্নের জবাব দিতে পারে নাই। তাই আয়োজক সংস্থা, স্কুল কর্তৃপক্ষ, ইউনিয়ন পরিষদ, ইমাম, শিক্ষক, মাতাব্বরসহ রাজনৈতিক নেতৃবৃন্দকে আইন সম্পর্কে জ্ঞান আহরণ করতে হবে। একই সাথে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত শিক্ষার্থীদের মাঝে প্রাথমিক চর্চা করাতে হবে।

অতিরিক্ত পুলিশ সুপার মোর্শেদা খাতুন বলেন, মেয়েদের ১৮ বছর পূর্ণ এবং ছেলেদের ২১ বছর পূর্ণ না হলে বিয়ে তো দূরের কথা, প্রেমের সাথেও জড়ানো যাবে না। শুধু পুলিশের পক্ষে বাল্যবিয়ে, শিশুশ্রম, স্কুল থেকে ঝরে পড়ারোধ এবং মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তিনি কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রমকে শক্তিশালী করতে সকলের সহযোগিতা কামনা করছি।

আলোচনা সভা শেষে অতিথিরা বাল্যবিয়ে, শিশুশ্রম, স্কুল থেকে ঝরে পড়া বন্ধ করতে এবং মাদকমুক্ত সমাজ গঠনের জন্য অঙ্গীকার নামায় স্বাক্ষর করেন।

জামালপুর : সমাবেশ অংশগ্রহণকারী শিক্ষার্থী অভিভাবকবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

এরপর উন্নয়ন সংঘ, ওয়ার্ল্ড ভিশনের মাধ্যমে বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রামের উদ্যোগে ৩২ হাজার গাছের চারা লাগানোর কাজ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা।

জনপ্রিয় সংবাদ

শিশুধর্ষণ মামলার আসামিকে ১০ বছরের আটকাদেশ

শিশুর সর্বোত্তম সুরক্ষার অঙ্গীকার

জামালপুরে শিক্ষার্থী অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:৫৫:১০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬