ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

ইসলামপুরে পারিবারিক কলহে বসতবাড়িতে আগুন ও হুমকির অভিযোগ

ইসলামপুর : আগুন নেভাতে ছুটে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় পারিবারিক কলহের জের ধরে বসতবাড়িতে অগ্নিসংযোগ ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগকারী মো. আক্তার আলী জানান, পৌর এলাকার টংগেরআলগা গ্রামে পৈত্রিক বসতভিটায় ঘর নির্মাণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ভাই মো. মমিন আলী, মো. ইব্রাহীম ও মোছা. জুলেখা বেগমের সঙ্গে তার বিরোধ চলে আসছিল।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী ৩ জানুয়ারি, শনিবার রাতে তারা তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয় এবং বসতবাড়িতে আগুন দেওয়ার ভয় দেখায়। পরবর্তীতে রাতে পরিবারসহ ঘুমিয়ে পড়েন। ভোরে প্রতিবেশীদের ডাক-চিৎকারে ঘুম ভেঙে উঠে বসতবাড়ির পূর্ব দিকের টিনের দোচালা ঘরে আগুন জ্বলছে দেখতে পান। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারাসহ স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ভুক্তভোগীর দাবি, পূর্ব শত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবেই অভিযুক্তরা বসতঘরে আগুন দিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুুম গাজী বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট

ইসলামপুরে পারিবারিক কলহে বসতবাড়িতে আগুন ও হুমকির অভিযোগ

আপডেট সময় ১১:১৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬