ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে ইমাম সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত

শেরপুর :ইমাম সমিতির পরিচিতি সভায়  সমিতির সদস্য ইমামবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, শেরপুর জেলা শাখার নব-গঠিত কমিটির পরিচিতি সভা ২৭ ডিসেম্বর, শনিবার অনুষ্ঠিত হয়েছে। শেরপুর টাউনের আল হেরা মাদরাসায় এই সভা অনুষ্ঠিত হয়।

পরিচিতি সভায় সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির সভাপতি হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মাসুউদ। এতে বক্তব্য রাখেন নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মাওলানা মো. নজরুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা মো. আব্দুস সাত্তার, মাওলানা হামিদুল্লাহ, মাওলানা ইউসুফ আকন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মারুফুর রহমান, তালিম তরবিয়্যাত সম্পাদক হাফেজ মাওলানা আনাছ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা ইসরাফিল হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা গোলাম কাদের কিবরিয়া, সদস্য মাওলানা ওয়াজিউল্লাহ প্রমুখ।

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় সভাপতি মাওলানা কাজী আবু হুরায়রা স্বাক্ষরিত ৩৩ সদস্যের শেরপুর জেলা শাখার অনুমোদিত নবগঠিত কমিটির সভাপতি হিসাবে হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মাসুউদ ও সাধারণ সম্পাদক হিসাবে মাওলানা মো. নজরুল ইসলাম নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, শেরপুর জেলা শাখার নব-গঠিত ওই কমিটি আগামী তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন বলে ওই স্বাক্ষরিত অনুমোদনে জানানো হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি হিসাবে হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মাসুউদ এ প্রতিবেদককে বলেন, আমাদের ৩৩ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন পেয়েছি। ইমাম সমিতিকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে ইমাম সমিতির আওতাভুক্ত সকল ইমামদের সার্বিক সহযোগিতা কামনা করছি।

জনপ্রিয় সংবাদ

শেরপুরে ইমাম সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৫:১৬:১৫ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫