ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

জামালপুরে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গণশুনানি

জামালপুর : গণশুনানিতে বক্তব্য রাখেন সিভিল সার্জন মোহাম্মদ আজিজুর হক। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও স্বচ্ছতা-জবাবদিহিতা বাড়াতে ১৫ ডিসেম্বর, সোমবার দুপুরে জামালপুর জেনারেল হাসপাতালের সভাকক্ষে হাসপাতাল কর্তৃপক্ষ ও সচেতন নাগরিক কমিটি-সনাক জামালপুরের আয়োজনে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

সচেতন নাগরিক কমিটি-সনাক সভাপতি শামীমা খানের সভাপতিত্বে গণশুনানি অনুষ্ঠানে সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আজিজুল হক, জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মাহফুজুর রহমান সোহান, সনাক জামালপুরের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির আহ্বায়ক মেহেদী মাহমুদ খান ও ভূক্তভোগীরা বক্তব্য রাখেন।

হাসপাতালে সেবা নিতে এসে নানান ভোগান্তির কথা তুলে ধরেন রোগী ও তাদের স্বজনেরা। তারা হাসপাতালের নার্স ও স্টাফদের দুর্ব্যবহার, অপরিচ্ছন্ন পরিবেশ, নিম্নমানের খাবার পরিবেশনসহ বিভিন্ন অনিয়ম তুলে ধরেন। প্রয়োজনের তুলনায় স্বল্প জনবল নিয়ে অধিক সংখ্যক রোগীর সেবা দেওয়ায় তাদের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে সমস্যা সমাধানের আশ্বাস দেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আজিজুল হক বলেন, উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মান ক্রমাগতভাবে উন্নত হচ্ছে। তবে জনবল সংকটের কারণে কিছু কিছু জায়গায় কার্যক্রম বাস্তবায়নে প্রতিবন্ধকতা রয়েছে। সরকারি সেবকেন্দ্র বা প্রতিষ্ঠানগুলোকে নিজের মনে করতে হবে। সেবাগ্রহীতা ও সেবাপ্রদানকারী উভয়ের মধ্যে আন্তরিকতা বাড়ালে অনেক সমস্যা সমাধান করা সম্ভব।

এছাড়াও অন্যান্য বক্তারা বলেন, স্বাস্থ্যসেবায় আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা জোরদার করতে হবে। স্বাস্থ্যসহ সকল সরকারি সেবা ব্যবস্থা হয়রানিমুক্ত, জনবান্ধবমুখী এবং দুর্নীতিমুক্ত করতে প্রশাসনকে কাজ করতে হবে।

গণশুনানিতে অন্তত ৬০ জন সেবাগ্রহীতা, ভুক্তভোগী, নানা পেশাজীবী সাধারণ মানুষ অংশ নেন। টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মো. আরিফ হোসেনের সঞ্চালনায় গণশুনানি অনুষ্ঠানে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক, নার্স, সাংবাদিক, বেসরকারী উন্নয়ন কর্মী, সনাক, এসিজি, ইয়েস সদস্যবৃন্দ এবং টিআইবি কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট

জামালপুরে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গণশুনানি

আপডেট সময় ০৯:৪২:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫