ঢাকা ০২:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তালিকাভুক্ত শিশুদের মাঝে জামালপুর এপির কম্বল বিতরণ

জামালপুর : আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার। ছবি : বাংলারচিঠিডটকম

শীতার্ত শিশুদের সুরক্ষায় জামালপুর এরিয়া প্রোগ্রাম-এপি’র উদ্যোগে ১০ ডিসেম্বর, বুধবার কম্বল ও লোশন বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। জামালপুর পৌরসভার মাইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দুই হাজার ৭০০ তালিকাভুক্ত শিশুদের মাঝে কম্বল ও লোশন বিতরণ উদ্বোধন করেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতার।

কম্বল বিতরণ অনুষ্ঠানে শিশুর অভিভাবকদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার বলেন, প্রতিটি শিশুকে স্কুলে পাঠাতে হবে। শিশুর স্বাস্থ্য ও পুষ্টির ব্যপারে বাবা-মাকে অধিক যত্ন নিতে হবে। সরকারের পাশাপাশি উন্নয়ন সংঘ, ওয়ার্ল্ড ভিশনের মতো বেসরকারি সংস্থাগুলো উন্নয়ন সহযোগী হিসেবে সমাজের ইতিবাচক পরিবর্তনে কাজ করছে। তিনি শীতের শুরুতেই কম্বল বিতরণ করার জন্য সংস্থা দুটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জামালপুর : কম্বল হাতে পেয়ে খুশি তালিকাভুক্ত শিশুরা। ছবি : বাংলারচিঠিডটকম

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক ও বাংলারচিঠি ডটকম এর সম্পাদক জাহাঙ্গীর সেলিম, ওয়ার্ল্ড ভিশনের জামালপুর এরিয়া প্রোগ্রামের এরিয়া ম্যানেজার বিমল জেমস কস্তা, নগর উন্নয়ন কমিটির সভাপতি আব্দুল্লাহ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উন্নয়ন সংঘের জামালপুর এরিয়া প্রোগ্রামের ব্যবস্থাপক মিনারা পারভীন।

পরে জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার শিশুদের মাঝে কম্বল ও লোশন বিতরণ করেন। এদিন ২৭০ জন আরসি শিশুর মাঝে কম্বল ও লোশন বিতরণ করা হয়।

উন্নয়ন সংঘের জামালপুর এরিয়া প্রোগ্রামের ব্যবস্থাপক মিনারা পারভীন জানান, জামালপুর পৌরসভা, শরিফপুর ও লক্ষ্মীরচর ইউনিয়নের তালিকাভুক্ত শিশুদের মাঝে কম্বল ও লোশন পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

তালিকাভুক্ত শিশুদের মাঝে জামালপুর এপির কম্বল বিতরণ

আপডেট সময় ০৯:৪২:৪৫ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫