ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মাদারগঞ্জে ম্যারাথনে অংশ নেন ৬০০ দৌড়বিদ

জামালপুর : মাদারগঞ্জে আয়োজন করা হয় ম্যারাথন দৌড়। ছবি : বাংলারচিঠিডটকম

‘ভোরের আলোয় কেটে যাক আঁধার কালো, জীবনে শান্তি বয়ে আনুক ভোরের আলো’ এই প্রতিপাদ্য নিয়ে ৮ নভেম্বর, শনিবার সকালে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ৬০০ দৌড়বিদের অংশ গ্রহণে ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় আশেক মাহমুদ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এই ম্যারাথনের আয়োজন করে স্বাস্থ্য সচেতনতামূলক সংগঠন মানবিক উন্নয়ন ভাবনা।

ম্যারাথনের আগে আলোচনা সভায় সংগঠনটির সমন্বয়কারী এনামুল হক রিপন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির শাহ, সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঞা, ম্যারাথনের সমন্বয়কারী রাশেদুল করিম লিটন প্রমুখ।

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির শাহ বলেন, আধুনিক নাগরিক জীবনে শরীরিক ব্যায়াম করার জন্য সময় পাই না। রাতে দেরিতে ঘুমাই। সকালে দেরি করে ঘুম থেকে উঠি। এতে করে আমাদের বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার পাশাপাশি মানসিক সমস্যা দেখা দেয়। যদি নিয়মিত ৩০ মিনিট শরীরচর্চা করি। তবেই শরীর ও মন ভাল থাকবে। ব্যস্ত জীবনে নিয়মিত শরীরচর্চার জন্য আমরা যেন সময় বের করতে পারি। সেই লক্ষ্যে এই ম্যারাথন আয়োজন করা হয়েছে।

পরে জামালপুর ছাড়াও দেশের বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ৬০০ দৌড়বিদ ম্যারাথনে অংশ নেন। মেরাথন শুরু হয় মাদারগঞ্জ উপজেলার আশেক মাহমুদ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে। বালিজুড়ি বাজার হয়ে ফের আশেক মাহমুদ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে প্রায় সাত কিলোমিটার দীর্ঘ ম্যারাথন শেষ হয়।

জনপ্রিয় সংবাদ

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

মাদারগঞ্জে ম্যারাথনে অংশ নেন ৬০০ দৌড়বিদ

আপডেট সময় ১১:১১:৫৮ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫