ঢাকা ১০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণশুনানি : জামালপুর রেলওয়ে স্টেশনের বিভিন্ন অভিযোগ, সমস্যার কথা শুনলেন ডিআরএম তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন জামালপুরে স্ক্রিপ্ট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন জামালপুরে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে মহাসড়ক অবরোধ শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির ১০ বছর করে আটকাদেশ ইসলামপুরে স্বাক্ষর জাল করে এতিম খানার অর্থ আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসির ফল বিপর্যয়, ৪৩৯ জনে পাস ১১১ জামালপুরে সাক্ষরতা কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা সরিষাবাড়ীতে বিধবা নারীকে বিয়ে করায় ঘরছাড়া নবদম্পতি

আমরা নিম্নকক্ষে পিআরের পক্ষে নই : সারজিস আলম

জামালপুর : বক্তব্য রাখেন এনসিপিনেতা সারজিস আলম। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, এনসিপি মনে করে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় উচ্চকক্ষে পিআর হতে পারে। আমরা মনে করি উচ্চকক্ষে যদি পিআর বাস্তবায়নযোগ্য হয়, সফলতার মুখ দেখে, কার্যকর হয়, আগামী দিনে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিবে নিম্নকক্ষে পিআর হবে কিনা। কিন্তু এই মুহূর্তে আগামী জাতীয় সংসদ নির্বাচনের বাস্তবতায় এনসিপি’র স্পষ্ট অবস্থান আমরা উচ্চকক্ষে পিআরের পক্ষে, নিম্নকক্ষে পিআরের পক্ষে নই।

১৩ অক্টোবর, সোমবার দুপুরে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে এনসিপি জামালপুর জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম আরও বলেন, বিচার, সংস্কার, জুলাই সনদ এই কার্যক্রমগুলোর সন্তুষ্টিমূলক অগ্রগতি হওয়ার পরে গণতান্ত্রিক ধারায় ফিরতে একটি স্বচ্ছ নির্বাচনের প্রত্যাশা করছি। নির্বাচনে রাজনৈতিক দল হিসাবে অংশগ্রহণের জন্য এনসিপিকে সাংগঠনিকভাবে দাঁড় করানোর কাজ চলছে। সাংগঠনিকভাবে এনসিপি যত শক্তিশালী হবে আগামী নির্বাচনে সংসদে জনগণের প্রতিনিধিত্ব করার যে হার সেটি বৃদ্ধি পাবে।

তিনি নির্বাচনী জোট প্রসঙ্গে বলেন, এনসিপি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে নির্বাচনকেন্দ্রিক আলোচনা করছে। আগামী সংসদ নির্বাচনে এনসিপি এককভাবে নির্বাচনে যেতে পারে বা কোন জোটগতভাবেও যেতে পারে। যদি জোট হয় তাহলে সমঝোতা হবে এনসিপি নামেই নির্বাচন করবে।

তিনি বলেন, প্রত্যাশিত শাপলা প্রতীক নিয়ে নির্বাচন করবে এনসিপি। খুব দ্রুততম সময়ের মধ্যে সাংগঠনিক কাঠামো তৈরির মধ্য দিয়ে এনসিপি সাংগঠনিক শক্তিমত্তা সর্বোচ্চ বৃদ্ধি করবে। আগামীতে যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেখানে এনসিপি বাংলাদেশের শক্তিশালী দুইটি রাজনৈতিক দলের মধ্যে একটি হিসাবে অংশ নিবে।

সমন্বয় সভায় সভাপতিত্ব করেন এনসিপি’র যুগ্ম সদস্য সচিব ও এনসিপি জামালপুর জেলা শাখার প্রধান সমন্বয়কারী লুৎফর রহমান। এ সময় এনসিপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিকিন আলম, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক হিফজুর রহমান বকুলসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

গণশুনানি : জামালপুর রেলওয়ে স্টেশনের বিভিন্ন অভিযোগ, সমস্যার কথা শুনলেন ডিআরএম

আমরা নিম্নকক্ষে পিআরের পক্ষে নই : সারজিস আলম

আপডেট সময় ০৮:৩০:২৫ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫