ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তি

জামালপুরে বিএনপিনেতা শামীম আহাম্মেদের নেতৃত্বে বিজয় শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত

জামালপুর : জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদের নেতৃত্বে বিজয় শোভাযাত্রা বের হয়। ছবি : বাংলারচিঠিডটকম

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে জামালপুরে বিজয় শোভাযাত্রা ও সমাবেশ করেছে জামালপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদের নেতৃত্বাধীন জামালপুর জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।

৫ আগস্ট, মঙ্গলবার দুপুরে জামালপুর শহরের তমালতলা মোড় থেকে বিজয় শোভাযাত্রাপূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ।

বিএনপি নেতা শামীম আহাম্মেদ বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের দুর্নীতির যে ধারাবাহিকতা ছিল ৫ আগস্ট হাসিনা পলায়নের পর সেই ধারাবাহিকতার সমাপ্তি হয়েছে। বিগত সরকারের আমলে বাংলাদেশে যে লুটতরাজ হয়েছিল তা অন্তর্র্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের একার পক্ষে সংস্কার বলেন, অর্থনৈতিক বলেন, বিচার বিভাগ বলেন, পুলিশ প্রশাসনসহ যত সংস্কারগুলো রয়েছে এই দীর্ঘদিনের জঞ্জাল এক নিমিষেই দূর করা সম্ভব নয়।

তিনি আরও বলেন, সবার আগে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা ৩১ দফা দেখেছিলাম। সেই ৩১ দফায় সকল সংস্কার লিপিবদ্ধ রয়েছে। আগামীদিনের বাংলাদেশ কেমন হবে তার সার্বিক চেহারা উত্থাপন করা হয়েছে যা বিএনপির মাধ্যমে মিডিয়া দ্বারা জাতির সামনে তুলে ধরা হয়েছে।

শামীম আহাম্মেদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন আদর্শবান নেতা ছিলেন। তিনি একজন সফল রাষ্ট্রপতি ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সারা পৃথিবীর মুসলমানদের একনিষ্ঠ একজন নেতা ছিলেন আমরা দেখেছি। আজকে সারা পৃথিবীর মুসলমানদের যে অবস্থা, আজকে বাংলাদেশের অর্থনীতির যে অবস্থা, শিক্ষার যে অবস্থা, সেই অবস্থা থেকে উত্তরণ করতে হবে।

জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান জিলানীর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফিরোজ মিয়া, জেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক বিষ্ণ চন্দ্র মÐল, যুবনেতা খায়রুল ইসলাম লিয়ন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শাহাদাত হোসেন সাগর, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রানা ম্যানশন প্রমুখ।

এ সময় শহর বিএনপির সাবেক যুগ্ম- আহবায়ক এনাম-উদ-দৌল্লাহ এনাম, জেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি এ কে এম নওশাদ হোসেন শাহীন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল সালাম আজাদ, কেন্দ্রীয় মহিলা দলের সদস্য ইতি রাণী সরকার, জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মো. জাকির হোসেন, শহর বিএনপির সাবেক প্রচার সম্পাদক শেখ ফরিদ মামুন, মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আজম খান, সদর থানা কৃষকদলের সাবেক আহ্বায়ক মো. মাইনুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ আলী, কৃষক দল নেতা শফিকুল ইসলাম শফিক, শহর যুবদলের আহŸয়ক শফিকুল ইসলাম শফিক, যুবদলনেতা আবু আশিক মল্লিক বাবু, রাশেদুল ইসলাম রনি, মো. শহিদুল ইসলাম শিল্পী, বাবু চন্দ্র গোয়ালা, মেরাজুল ইসলাম মৃদুল, রিগ্যান, জেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামানসহ জেলা বিএনপির তৃণমূল পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন।

সমাবেশ শেষে সেখান থেকে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদের নেতৃত্বে বিজয় শোভাযাত্রা বের হয়। শোভযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারি মোড় গিয়ে শেষ হয়। জেলা বিএনপির ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে ভূমিসেবা মেলা সমাপ্ত

ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তি

জামালপুরে বিএনপিনেতা শামীম আহাম্মেদের নেতৃত্বে বিজয় শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় ১১:২৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫