ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

দেওয়ানগঞ্জে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু

দেওয়ানগঞ্জ : ধান-চাল সংগ্রহ উদ্বোধ করেন ইউএনও শাহ জহুরুল হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। ২১ মে, বৃহস্পতিবার দুপুরে উপজেলা খাদ্য গুদামে ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়।

ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন। এ সময় উপজেলা খাদ্য কর্মকর্তা ছায়েদুর ইসলাম, ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা ফয়সাল আহাম্মেদ, উপজেলা বিএনপির সধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা, সাংগঠনিক সম্পাদক মাসুদ হাহীব পলিন, যুবদলের যুগ্মআহবায়ক আলাউদ্দিন আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

দেওয়ানগঞ্জ উপজেলা খাদ্য অফিসার ছায়েদুর ইসলাম এ প্রতিবেদককে বলেন, চলতি বছর ৩৬ টাকা কেজি দরে এক হাজার ২৯৭ মেট্রিক টন ধান ও ৪৯ টাকা কেজি দরে ৮২৫ মেট্রিক টন চাল কেনা হবে। প্রতিবারের ন্যায় এবারও কৃষকদের অ্যাপসে আবেদনের মাধ্যমে কৃষকেরা সরকারি মূল্যে ধান বিক্রি করতে পারবেন।

জনপ্রিয় সংবাদ

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু

আপডেট সময় ১০:৫৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬