ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ জানালেন মেহেদী নতুন ভোট কেন্দ্র চায় ইসলামপুরের টেংরাকুড়াবাসী মাদারগঞ্জে ভাঙারি ব্যবসায়ী ফকির আলীর মরদেহ উদ্ধার বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

মাদারগঞ্জে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু

মাদারগঞ্জ : ফিতা কেটে ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও সুমন চৌধুরী। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় চলতি বোরো মৌসুমে সরকারিভাবে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান এবং মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।

২১ মে, বৃহস্পতিবার বিকালে উপজেলার বালিজুড়ী খাদ্য গুদামে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ফিতা কেটে ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শহিদুল্লাহর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শাহজাহান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, বালিজুড়ী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সাইফুল মালেক, উপজেলা বিএনপির সহ-সভাপতি মনজুরুল ইসলাম মুসা, যুব বিষয়ক সম্পাদক জুয়েল রানা, উপজেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান টুটুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বালিজুড়ী খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সাইফুল মালেক এ প্রতিবেদককে বলেন, চলতি মৌসুমে উপজেলায় প্রতি কেজি ধান ৩৬ টাকা দরে সরাসরি কৃষকদের কাছ থেকে এক হাজার ৬২৫ টন ধান সংগ্রহ করা হবে। এছাড়া প্রতি কেজি চাল ৪৯ টাকা দরে মিলারদের কাছ থেকে এক হাজার ৩০ টন চাল ক্রয় করা হবে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ সংগ্রহ অভিযান চলবে বলেও জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী

মাদারগঞ্জে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু

আপডেট সময় ১০:৪২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬